Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের বাজারে ইলিশের দাম কম, লোকসানের আশঙ্কায় মাছ পাঠাতে চাইছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা

ভারতের বাজারে ইলিশের দাম কম থাকায় এবং রপ্তানি মূল্যের তুলনায় অভ্যন্তরীণ বাজারে দাম বেশি থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা রপ্তানিতে আগ্রহী নন। চলতি মরশুমে রপ্তানি ধীরগতি বা বন্ধ হওয়ার আশঙ্কা।

 

ভারতের বাজারে ইলিশের দাম কম, লোকসানের আশঙ্কায় মাছ পাঠাতে চাইছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা

ইলিশের দাম কম

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 September 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বাজারে ইলিশের দাম কম হওয়ায় রপ্তানি নিয়ে শঙ্কায় পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। নদীতে মাছের সংখ্যা কম থাকায় এবং রপ্তানি মূল্যের সঙ্গে অভ্যন্তরীণ বাজারের দাম মিল না থাকায় বরিশালসহ দেশের বিভিন্ন আড়তে ব্যবসায়ীরা ভারতে ইলিশ পাঠাতে আগ্রহী নন। এর ফলে চলতি মরশুমে ভারতের ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশ এবছর ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত কয়েক দিনের চিত্রে দেখা যাচ্ছে, এই লক্ষ্য পূরণ করা সহজ নয়। মাত্র ৫০০ টন রপ্তানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নদীতে মাছ কম ওঠায় রপ্তানিতে ধীরগতি দেখা দিয়েছে। দুই দিন ধরে ভারতে ৬৩ মেট্রিক টন ইলিশ রপ্তানির পরই সমস্যা শুরু হয়।

ব্যবসায়ীদের দাবি, ভারতীয় বাজারের মূল্যের তুলনায় বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে দাম বেশি থাকায় জেলেরা মাছ রপ্তানিতে আগ্রহী নয়। এছাড়া পশ্চিমবঙ্গের বাজারে চাহিদা আগের মতো নেই, কেউ আবার লোকসানের আশঙ্কায় রপ্তানি করতে চাইছেন না মাছ।

চলতি মরশুমের শুরু থেকেই সাগর-নদীতে পর্যাপ্ত ইলিশ না ওঠায় দাম সাধারণের নাগালের বাইরে। ৬০০ গ্রামের বেশি ওজনের ইলিশের পাইকারি দাম ২,০০০ টাকা, ১ কেজি বা তার বেশি হলে ২,২০০–২,৫০০ টাকা। প্যাকেজিং ও বেনাপোল পর্যন্ত পরিবহণ খরচ মিলিয়ে কেজিতে আরও ১০০–১৩০ টাকা বাড়ে। বাণিজ্য মন্ত্রকের নির্ধারিত রপ্তানি মূল্য ১২.৫ ডলার (প্রায় ১,৫২৫ টাকা) হওয়ায় বড় লোকসানের আশঙ্কা থাকে। এই কারণেই অনুমোদিত প্রতিষ্ঠানগুলো রপ্তানিতে আগ্রহী নয়।

বর্তমানে বরিশালের মোকামে ইলিশের দাম মণপ্রতি ৯০০ গ্রাম ৮০ হাজার টাকা, ৫০০ গ্রাম ৬৪ হাজার, ১ কেজি ৯২ হাজার এবং ১,২০০ গ্রাম ৯৭ হাজার। রপ্তানি মূল্য কম থাকায় ব্যবসায়ীরা ইলিশ রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন।


```