Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহালয়ায় ভোর থেকেই তর্পণ করতে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, নজরদারিতে পুলিশ

আজ মহালয়া। দেবীপক্ষের সূচনায় গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড় তর্পণে। কলকাতা-জেলার ঘাটে অর্ঘ্য জলে পূর্বপুরুষকে স্মরণ, নজরদারিতে পুলিশ ও রিভার ট্রাফিক টহল।

 

মহালয়ায় ভোর থেকেই তর্পণ করতে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়, নজরদারিতে পুলিশ

আজ মহালয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 September 2025 07:39

দ্য ওয়াল ব্যুরো: আজ মহালয়া। অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। সেই উপলক্ষ্যে ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় উপচে পড়েছে। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার, নিমতলাসহ শহরের প্রায় সব ঘাটেই আম-বাঙালি উপস্থিত হয়েছেন পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ দিতে। শুধু কলকাতা নয়, জেলার ঘাটগুলিতেও একই ছবি।

হাওড়ার চাঁদমারি ঘাটে সকালেই ছিল উপচে পড়া ভিড়। তিল, অন্ন আর অঞ্জলি ভরে পূর্বপুরুষের উদ্দেশে তর্পণ করেছেন হাজার হাজার মানুষ। এদিন দিঘা, বীরভূমের তিলপাড়া জলাধার এবং বাঁকুড়ার সতীঘাটেও একইভাবে চলেছে তর্পণ।

বড় ভিড় সামলাতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনা এড়াতে গঙ্গার বুকে টহল দিচ্ছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। পাশাপাশি প্রতিটি ঘাটেই রাখা হয়েছে বাড়তি ফোর্স।

অন্যদিকে, মহালয়ার আগের দিনই পুজো উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীন সহ একাধিক বড় মণ্ডপের উদ্বোধন করেন। সূচনা হয়েছিল ডেপুটি মেয়র অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন থেকে। তবে মহালয়ার আগেই মণ্ডপ উদ্বোধন করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মাতৃমূর্তির উদ্বোধন তিনি তর্পণের আগে করেন না।


```