Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনা দেশ ছাড়ার আগেই ইউনুসকে সরকার প্রধান হতে বলা হয়, সাক্ষ্যে বললেন অভ্যুত্থানের নেতা

 প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর গোপন সিদ্ধান্ত নাহিদরা আগের দিন জানলেন কেমন করে? তাহলে কি প্রধানমন্ত্রীর অফিসের কেউ নাহিদদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন?

হাসিনা দেশ ছাড়ার আগেই ইউনুসকে সরকার প্রধান হতে বলা হয়, সাক্ষ্যে বললেন অভ্যুত্থানের নেতা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 September 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনা (Sheikh Hasina) যে পদত্যাগ করবেন তা তাঁরা  তিনি দেশ ছাড়ার আগের দিন অর্থাৎ ৪ অগস্টই জেনে গিয়েছিলেন। সেই মতো ৪ অগস্টই তাঁরা প্যারিসে যোগাযোগ করে মহম্মদ ইউনুস ইউনুসকে (Muhammad Yunus) সরকার প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

বৃহস্পতিবার ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বর্তমানে নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার সময় নাহিদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক। নাহিদ বুধবারও শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দেন। গত বছর হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন ৫ অগাস্ট দুপুরে। তার ২৪ ঘণ্টা আগে আন্দোলনরত ছাত্ররা কীভাবে জানল প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন? কীভাবে শতভাগ নিশ্চিত হয়ে ছাত্ররা ইউনুসের সঙ্গে যোগাযোগ করল? ওয়াকিবহাল মহলের মতে, নাহিদের কথা সঠিক হলে বলতে হয় হাসিনার পদত্যাগের বিষয়ে ৪ তারিখই আলোচনা শুরু হয়ে গিয়েছিল। হাসিনার বয়ান অনুযায়ী তিনি ৪ তারিখ রাতে মনস্থির করেন, পরদিন সকালে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু পরদিন সকালে সেই সুযোগ পাননি। প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর গোপন সিদ্ধান্ত নাহিদরা আগের দিন জানলেন কেমন করে? তাহলে কি প্রধানমন্ত্রীর অফিসের কেউ নাহিদদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন?

গত বছর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে গিয়ে ইউনুস হাসিনা সরকারের পতনকে মেটিকুলাস ডিজাইন বলে বর্ণনা করেন। বৃহস্পতিবার নাহিদের বক্তব্যের পর আওয়ামী লিগ নেতারা ফের মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রধান উপদেষ্টাকে আক্রমণ করেছেন। তাঁদের বক্তব্য, দেশি-বিদেশি শক্তির সঙ্গে বোঝাপড়া করে ইউনুস হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। তাঁর দীর্ঘদিনের বাসনা ছিল বাংলাদেশের কর্ণধার হওয়ার।

হাসিনার দলের এই বক্তব্য নতুন করে মান্যতা পেয়েছে হালে জামায়াতে ইসলামির এক নেতার কথায়। তিনি ঢাকায় প্রকাশ্য সভায় দাবি করেন, হাসিনা সরকারকে উৎখাত করতে মহম্মদ ইউনুস লবিস্ট নিয়োগ করেছিলেন। ওই জামাত নেতা দাবি করেন, তিনি নিজেও ওই লবিস্ট সংস্থার সঙ্গে কাজ করেছেন।


```