Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণাল

মায়ের দেহ লুকিয়ে পেনশন হাতাতেন, মা সেজে অফিস যেতেই পুলিশের জালে ব্যক্তি

মায়ের দেহ লুকিয়ে রেখে তাঁর পেনশন তুলতেন ব্যক্তি। মা সেজে অফিসে যেতেই ধরা পড়লেন পুলিশের জালে।

মায়ের দেহ লুকিয়ে পেনশন হাতাতেন, মা সেজে অফিস যেতেই পুলিশের জালে ব্যক্তি

বাঁদিকে মা ও ডানদিকে মায়ের সাজে ওই ব্যক্তি

গার্গী দাস

শেষ আপডেট: 26 November 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: মেকআপ করে মায়ের সাজে। একরকম দেখিয়ে দিনের পর দিন পেনশন হাতালেন ব্যক্তি। ঘটনায় তোলপাড় নর্দার্ন ইতালির বোরগো ভিরজিলিও এলাকা। শুধু তাই নয়, মায়ের মৃত্যু গোপন রাখতে ঘরের মধ্যেই লুকিয়ে রাখেন দেহ।

ওই ব্যক্তির মা মারা যান ২০২২ সালে। কিন্তু বিষয়টি সেভাবে কাউকে জানতে দেননি তিনি। কোনও সরকারি দফতরে হয়নি ডেথ রিপোর্টও (Death Report)। জানা গেছে, বাড়িতেই দেহ লুকিয়ে রেখে নিয়মিত তাঁর মায়ের বার্ষিক পেনশন তোলা চালিয়ে যান। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, ওই মহিলা একসময়ে উল্লেখযোগ্য অঙ্কের ইউরো (Euro) পেতেন পেনশন হিসেবে, যার পুরোটাই আত্মসাৎ করছিলেন ছেলে।

ঘটনায় ফাঁস পড়ে এ মাসের শুরুতে। মায়ের আইডি কার্ড (ID card)-এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নবীকরণের জন্য কাউন্সিল অফিসে হাজির হন ওই ব্যক্তি। গিয়েছিলেন পুরোপুরি মায়েতে সেজে। মুখে মেক-আপ (Makeup), ঠোঁটে লিপস্টিক (Lipstick), হাতে নেল পলিশ (Nail Polish), গলায় জুয়েলারি (Jewellery), কানে ভারী দুল, সঙ্গে একটি পুরনো ধাঁচের বাদামি উইগ (Wig)। কিন্তু সরকারি কর্মীরা ধরে ফেলেন সহজেই।

বোরগো ভিরজিলিও-র মেয়র ফ্রান্সেস্কো জানান, কাউন্সিল কর্মীর  প্রথমেই সন্দেহ হয়। তাঁর চোখে পড়ে, ওই ‘বৃদ্ধা মহিলার’ গলার চামড়া অস্বাভাবিকভাবে মোটা, হাতের চামড়ায় বয়সের ছাপ নেই এবং মুখের রিঙ্কল (Wrinkle)-গুলো কিছুতেই ৮৫ বছরের বৃদ্ধার মতো মনে হচ্ছে না। তার উপর, মহিলা সেজে এলেও মাঝে মাঝে তাঁর গলায় বেরিয়ে যাচ্ছিল পুরুষালি স্বর।

পরিস্থিতি দেখে কাউন্সিল কর্মী পুলিশে খবর দেন। পুলিশ এসে আসল বৃদ্ধার ছবি মিলিয়ে দেখে সন্দেহ নিশ্চিত হয়। এরপর সোজা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি চালাতেই লন্ড্রি রুমে (Laundry Room)-এ পাওয়া যায় তাঁর মায়ের দেহ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দেহ যাতে দ্রুত পচে না যায়, সে জন্য না কি সিরিঞ্জ ব্যবহার করে শরীর থেকে কিছু বডি ফ্লুইড (Body Fluid) বের করে ফেলেছিলেন।

ওই ব্যক্তি পেশায় নার্স (Nurse) এবং তিনি মায়ের পেনশন, সঙ্গে তিনটি বাড়ির ভাড়ার আয় মিলিয়ে বছরে প্রায় ৬১ হাজার মার্কিন ডলার (Dollar) অর্থাৎ প্রায় ৫০ লক্ষ টাকা রোজগার করছিলেন। তদন্তকারীরা এটাও উল্লেখ করেছেন যে, তাঁর ছদ্মবেশ অনেকটা বিখ্যাত ‘মিসেস ডাউটফায়ার’ সিনেমার মতো। যেখানে রবিন উইলিয়ামস নিজেকে এক বৃদ্ধা মহিলা সাজিয়ে রাখতেন।

মেয়র আপর্তি বলেন, ‘খুব অদ্ভুত ঘটনা। আর একই সঙ্গে খুব দুঃখজনকও।’

বর্তমানে ওই ব্যক্তি জেল হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ—

  • মায়ের দেহ লুকিয়ে রাখা
  • রাষ্ট্রের বিরুদ্ধে ফ্রড (Fraud) করা
  • সরকারি নথি জাল করা
  • অন্য কারও পরিচয়ে হাজির হওয়া

পাশাপাশি তাঁর মায়ের মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যেই অটপসি (Autopsy)-র নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে এলেই পরবর্তী আইনি পদক্ষেপ শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন।


```