Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

১.৭৯ লক্ষ কোটির প্রতারণা! জেরার মাঝেই সাহারার প্রাক্তন কর্তা ও পি শ্রীবাস্তবকে গ্রেফতার করল ইডি

ইডির দাবি, সাহারা থেকে অবসর নেওয়ার পর তিনি অন্য একটি সংস্থায় যুক্ত হলেও, আগের দায়িত্বে থাকাকালীন সংস্থার টাকা ‘সাইফুন’ করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরিয়ে দিয়েছেন।

১.৭৯ লক্ষ কোটির প্রতারণা! জেরার মাঝেই সাহারার প্রাক্তন কর্তা ও পি শ্রীবাস্তবকে গ্রেফতার করল ইডি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 November 2025 22:43

দ্য ওয়াল ব্যুরো: সাহারা ইন্ডিয়া মামলায় বড় পদক্ষেপ। ১.৭৯ লক্ষ কোটি টাকার প্রতারণা তদন্তে এবার ইডির হাতে গ্রেফতার হলেন সংস্থার প্রাক্তন কর্তা ওমপ্রকাশ শ্রীবাস্তব। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিতে এসে জেরার মাঝেই তাঁকে আটক করে তদন্তকারী সংস্থা। অভিযোগ, তদন্তে সহায়তা না করায় এই পদক্ষেপ।

অর্থলগ্নি সংস্থা সাহারা ইন্ডিয়া দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের মোটা মুনাফার আশ্বাস দিত। কিন্তু পরে অভিযোগ ওঠে, সেই টাকা আর ফেরত পাননি বহু আমানতকারী। সংস্থার বিরুদ্ধে মোট ১.৭৯ লক্ষ কোটি টাকার দুর্নীতি ও প্রতারণার মামলা হয়। কর্ণধার সুব্রত সাহা, তাঁর ছেলে সহ সংস্থার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

ইডির দাবি, আমানতকারীদের থেকে তোলা বিপুল অঙ্কের মধ‍্যে প্রায় ৭৫০ কোটি টাকা সংস্থার তিন কর্তার মধ্যে ভাগ হয়। শুধু ওমপ্রকাশ শ্রীবাস্তবই পেয়েছিলেন প্রায় ১৫০ কোটি টাকা। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু অভিযোগ, সেই প্রক্রিয়াতেও কারচুপি করেছিলেন সাহারার কর্তারা।

বৃহস্পতিবার সকালে সেই দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে টানা জেরা চলার মধ্যেই গ্রেফতার হন ওমপ্রকাশ শ্রীবাস্তব। পরে তাঁকে আদালতে তোলা হয়। ইডির দাবি, সাহারা থেকে অবসর নেওয়ার পর তিনি অন্য একটি সংস্থায় যুক্ত হলেও, আগের দায়িত্বে থাকাকালীন সংস্থার টাকা ‘সাইফুন’ করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরিয়ে দিয়েছেন।

তদন্তকারীদের বক্তব্য, এই সাইফুনিংয়ের মাধ্যমে তিনি ১৫০ কোটি টাকার বেশি মুনাফা করেছেন। ইডি তাঁর ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে।


```