Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ডিমোনা-আরাদে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা! ধ্বংসস্তূপের তলায় একাধিক ভবন, জখম শতাধিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ডিমোনা ও আরাদ, ধ্বংসস্তূপে পরিণত একাধিক ভবন।

ডিমোনা-আরাদে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা! ধ্বংসস্তূপের তলায় একাধিক ভবন, জখম শতাধিক

ইজরায়েলে ইরানের হামলা

গার্গী দাস

শেষ আপডেট: 22 March 2026 12:51

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে ইজরায়েলের (Israel) দক্ষিণে ডিমোনা (Dimona) ও আরাদে (Arad) একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা (Missile Strike) চালাল ইরান (Iran)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, আগুনের গোলা আকাশ চিরে শহরে আছড়ে পড়ছে, মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একাধিক ভবন।

ইরানের নাতাঞ্জ (Natanz) পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে (Nuclear Enrichment Facility) সাম্প্রতিক আঘাতের পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা বলে মনে করা হচ্ছে। ডিমোনা শহর ইজরায়েলের প্রধান পরমাণু গবেষণা কেন্দ্র (Nuclear Research Center) থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে, তাই এর উপর হামলাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল।

বিস্ফোরণে ডিমোনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে আশপাশের ঘর-বাড়ির জানালা, রাস্তায় ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। সোশ্যাল মিডিয়ার কিছু ফুটেজে দেখা গিয়েছে (সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল), বিস্ফোরণের অভিঘাতে বাড়ির দরজা-জানলা উড়ে যাচ্ছে, আতঙ্কে ঘরবন্দি মানুষজন।

হামলায় আরাদে অন্তত ৮৪ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনায় আহত ৩৩ জন, তাঁদের মধ্যে রয়েছে ১০ বছরের এক কিশোর, যে মারাত্মক শার্পনেল (Shrapnel) আঘাতে জখম এবং এক ৪০ বছর বয়সী মহিলা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল (Emergency Teams), আরও বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এই পরিস্থিতিকে “খুব কঠিন” বলে উল্লেখ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, আরও জরুরি পরিষেবা পাঠানো হবে এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ (Military Action) জারি থাকবে।

অন্যদিকে ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাকের গালিবাফ (Mohammad Bagher Ghalibaf) সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (X) জানিয়েছেন, ডিমোনায় হামলা এই সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা। তাঁর কথায়, “ডিমোনার মতো সুরক্ষিত এলাকায় ক্ষেপণাস্ত্র আটকাতে না পারা যুদ্ধের নতুন পর্যায়ে প্রবেশের ইঙ্গিত।”

এই হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। শুধু ডিমোনা ও আরাদ নয়, ইজরায়েলের আরও দক্ষিণাঞ্চলীয় শহরেও হামলা চালানো হয়েছে বলে দাবি। পাশাপাশি কুয়েত (Kuwait) ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সামরিক ঘাঁটিতেও নিশানা করা হয়েছে, যা সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়াচ্ছে।

যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইজরায়েলের পরমাণু পরিকাঠামোয় কোনও ক্ষতির প্রমাণ মেলেনি এবং কোথাও অস্বাভাবিক তেজস্ক্রিয়তার (Radiation) মাত্রাও ধরা পড়েনি।

তবে ডিমোনার মতো স্পর্শকাতর অঞ্চলে হামলা ঘিরে নতুন করে পরমাণু নিরাপত্তা (Nuclear Safety) নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি যে দ্রুত আরও জটিল দিকে এগোচ্ছে, তা স্পষ্ট।


```