Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

ভেঙে পড়েছে ইরান! তেহরানের কোনও প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারে আর হামলা চালাবে না ইজরায়েল: নেতানিয়াহু

ইরানের গ্যাস স্থাপনায় আর হামলা নয়, ট্রাম্পের অনুরোধে সিদ্ধান্ত ইজরায়েলের। ‘ভেঙে পড়ছে ইরান’—বড় দাবি নেতানিয়াহুর, যুদ্ধ পরিস্থিতিতে নতুন মোড়।

ভেঙে পড়েছে ইরান! তেহরানের কোনও প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারে আর হামলা চালাবে না ইজরায়েল: নেতানিয়াহু

নেতানিয়াহু

গার্গী দাস

শেষ আপডেট: 20 March 2026 08:56

দ্য ওয়াল ব্যুরো: ইরানের (Iran) গ্যাস স্থাপনায় (gas installation) আপাতত আর কোনও হামলা চালাবে না ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অনুরোধে এই সিদ্ধান্ত, জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

একটি প্রেস বিবৃতিতে তেল আভিভের তরফে স্বীকার করে নেওয়া হয়, আসালুয়েহ (Asaluyeh) গ্যাস কমপ্লেক্সে (gas compound) হামলা ইজরায়েল নিজেদের সিদ্ধান্তেই চালিয়েছিল। তবে ট্রাম্পের (Donald Trump) অনুরোধে আপাতত অতিরিক্ত হামলা বন্ধ রাখা হয়েছে। নেতানিয়াহুর জানান, “ইরানের শাসনব্যবস্থা ভাঙনের পথে” সেকথাও তাঁর কাছে পৌঁছেছে।

বৃহস্পতিবার একটি সংবাদিক বৈঠকে তিনি বলেন, 'গত ২০ দিনে মার্কিন যুক্তরাষ্ট্র (United States) ও ইজরায়েলের (Israel) যৌথ অভিযান (joint operations) ইরানের ইউরেনিয়াম উত্থান (uranium enrichment) ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ballistic missile) তৈরির ক্ষমতাকে কার্যত অচল করে দিয়েছে। প্রথম ধাপে ধ্বংস করা হয় মিসাইলের ভাণ্ডারগুলি (missile stockpiles), তারপর ড্রোন (drone) এবং পারমাণবিক (nuclear) কেন্দ্রগুলি। বর্তমানে লক্ষ্য করা হচ্ছে সেই সব ক্ষেত্রগুলিকে যার উপর ইরানের অস্ত্রভাণ্ডার পুনর্গঠন নির্ভরশীল।

নেতানিয়াহু দাবি করেন, এই যৌথ অভিযান “সমগ্র বিশ্বকে সুরক্ষিত রাখছে”। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে বাড়াবাড়ি (missile and drone capabilities) কার্যত থামিয়ে দিয়েছে এই অভিযান। শতাধিক লঞ্চার (launchers) এবং গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্র (weapons-production facilities) ধ্বংস করা হয়েছে।

এদিকে জ্বালানি রুট (energy routes) নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জানান, মার্কিন যুক্তরাষ্ট্র (United States) হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় খুলতে উদ্যোগী হয়েছে, যাতে বিশ্ববাজারে তেলের দাম (oil prices) স্থিতিশীল থাকে। 
তবে, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার (energy security) জন্য হরমুজ (Hormuz) ও মান্দেব প্রণালী (Strait of Mandeb)-র মতো ‘চোক পয়েন্ট’ (choke points) এড়িয়ে বিকল্প পথ গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে তেল আভিভ। নেতানিয়াহুর প্রস্তাব, আরব উপদ্বীপজুড়ে পাইপলাইন (pipeline) তৈরি করে ইজরায়েলের ভূমধ্যসাগরীয় (Mediterranean) বন্দর পর্যন্ত জ্বালানি পৌঁছে দেওয়া যেতে পারে।

ইরানের পারমাণবিক কর্মসূচি (nuclear program) রুখতে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা তুলে ধরেন শেষে। এই অংশীদারিত্বই বড় বিপর্যয় (catastrophic development) ঠেকানোর একমাত্র উপায়।
 


```