নতুন ভিডিওতে নেতানিয়াহু ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলা ইজরায়েলের হামলার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, এই অভিযানে ইতিমধ্যেই কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাস্তা থেকে সরানো হয়েছে এবং এই অভিযান এখনও চলবে।

ভিডিও বার্তা নেতানিয়াহুর
শেষ আপডেট: 18 March 2026 09:04
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের (Iran Israel US War) আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর নানা ভিডিও ঘুরছিল, তবু আশঙ্কা কাটেনি। এবার নিজেই সামনে আসলেন নেতানিয়াহু। ভিডিও বার্তা স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি সুস্থ আছেন।
এই ভিডিওতে তাঁর সঙ্গে দেখা যায় ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে (US Ambassador to Israel Mike Huckabee)। হালকা মজার ছলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) নাকি তাঁকে পাঠিয়েছেন নেতানিয়াহু ঠিক আছেন কি না, তা দেখে আসার জন্য। উত্তরে নেতানিয়াহু হাসতে হাসতেই বলেন, “হ্যাঁ, আমি বেঁচে আছি।”
Crossing names off the list is good - doing it shoulder to shoulder with our American friends is even better.
Good to see Ambassador @GovMikeHuckabee. Always a pleasure.
🇮🇱🇺🇸 pic.twitter.com/FZrZN03IZI— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) March 17, 2026
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় (Social Media Viral Video) নানা জল্পনা ছড়ায়, নেতানিয়াহু নাকি নিহত হয়েছেন। এমনকি একটি ভিডিও ঘিরে দাবি ওঠে, তাঁর হাতে নাকি ছ'টি আঙুল দেখা গেছে, যা দেখে অনেকেই সেটিকে ভুয়ো বা এআই দিয়ে তৈরি বলে সন্দেহ করেন।
এই সব গুজব আরও ছড়িয়ে পড়ে, যখন ইরানের পাল্টা হামলার পর আরবদুনিয়ায় উত্তেজনা (Middle East tension) বাড়তে থাকে এবং নেতানিয়াহুকে বেশ কিছু সময়ের জন্য জনসমক্ষে দেখা যাচ্ছিল না।
এর আগেও তিনি একটি ভিডিও পোস্ট করে এই গুজব উড়িয়ে দেন। একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করতে করতে মজার ছলে বলেন, “আমি কফির জন্য মরেই যাচ্ছি।” পাশাপাশি ক্যামেরার সামনে দুই হাত তুলে নিজের আঙুল দেখিয়ে তিনি ‘ছয় আঙুল’ বিতর্ককেও খণ্ডন করেন।
নতুন ভিডিওতে নেতানিয়াহু ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলা ইজরায়েলের হামলার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, এই অভিযানে ইতিমধ্যেই কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাস্তা থেকে সরানো হয়েছে এবং এই অভিযান এখনও চলবে।