Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজ খুলতে একাই ঝাঁপিয়ে পড়ল আমেরিকা! কাছের ইরানি ঘাঁটিগুলিতে ২,২০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা

হামলায় ব্যবহৃত ‘বাঙ্কার বাস্টার’ বোমা অত্যন্ত শক্তিশালী, যা মাটির গভীরে বা শক্তভাবে সুরক্ষিত ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। তবে এগুলি আমেরিকার আরও বড় ৩০,০০০ পাউন্ড ওজনের বোমার তুলনায় কম শক্তিশালী।

হরমুজ খুলতে একাই ঝাঁপিয়ে পড়ল আমেরিকা! কাছের ইরানি ঘাঁটিগুলিতে ২,২০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা

হরমুজের কাছে মার্কিন হামলা (এআই ছবি)

শেষ আপডেট: 18 March 2026 08:13

দ্য ওয়াল ব্যুরো: হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলতে এবার একাই এগিয়ে গেল আমেরিকা। জলপথের কাছে পাঁচ হাজার পাউন্ড ওজনের  ‘ডিপ পেনিট্রেটর’ বোমা (5,000-pound deep penetrator bombs) ব্যবহার করে ইরানের উপকূলের কাছে শক্তিশালী ও সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলিকে (Iranian missile sites) লক্ষ্য করে আঘাত হানে। এই ঘাঁটিগুলিতে থাকা অ্যান্টি-শিপ মিসাইল আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় ঝুঁকি তৈরি করছিল বলেও দাবি করা হয়েছে।

ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধ (Iran US Israel War) পরিস্থিতির সবেচেয়ে বড় প্রভাব পড়ছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায়। তেহরানের (Tehran) এই সিদ্ধান্তের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) সমস্যার সমাধানে 'মিত্র' দেশগুলিকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কোনও তরফ থেকেই ইতিবাচক সাড়া পাননি।

জার্মানি, স্পেন, ইতালি-সহ বহু দেশ এই প্রস্তাবে সাড়া দেয়নি (US allies warships response)। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানান, মার্কিন অভিযান বিষয়ে ইউরোপকে আগাম কিছু জানানো হয়নি। জাতিসংঘ (UN), ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়াই এমন মোতায়েনে যেতে পারে না বার্লিন।

এনিয়ে ট্রাম্প বলেছিলেন, "আমাদের কাউকে দরকার নেই। আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ, আমাদের সেনাও সবথেকে শক্তিশালী।” তিনি আরও জানান, "অনেকটা পরীক্ষা করার উদ্দেশেই মিত্রদের পাশে চাইছিলেন,  প্রয়োজনে কে সাহায্য করবে তা যাচাই করতে।"

উল্লেখ্য, এই হামলায় ব্যবহৃত ‘বাঙ্কার বাস্টার’ বোমা অত্যন্ত শক্তিশালী, যা মাটির গভীরে বা শক্তভাবে সুরক্ষিত ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। তবে এগুলি আমেরিকার আরও বড় ৩০,০০০ পাউন্ড ওজনের বোমার তুলনায় কম শক্তিশালী।


```