Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

কুয়েত-দুবাইয়ে ইরানের ভয়াবহ হানা! মার্কিন সেনার ওপর মিসাইল হামলার দাবিতে রণক্ষেত্র পশ্চিম এশিয়া

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ! কুয়েত ও দুবাইয়ে হামলার দাবি ইরানের, যদিও অস্বীকার আমেরিকার।

কুয়েত-দুবাইয়ে ইরানের ভয়াবহ হানা! মার্কিন সেনার ওপর মিসাইল হামলার দাবিতে রণক্ষেত্র পশ্চিম এশিয়া

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 March 2026 08:09

দ্য ওয়াল ব্যুরো: শান্তির সম্ভাবনা ক্রমশ দূরে সরে যাচ্ছে পশ্চিম এশিয়ায় (Middle East Conflict)। যুদ্ধের আগুন আরও ভয়াবহ আকার নিচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালানোর দাবি করেছে ইরান। কুয়েতের বিমানবন্দরে মিসাইল ও ড্রোন হামলা এবং দুবাইয়ে আমেরিকার সেনার (US Army) লুকিয়ে থাকার জায়গায় আঘাত হানার অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে আমেরিকা ইরানে সেনা নামানোর পরিকল্পনা করছে বলেও জল্পনা ছড়িয়েছে, ফলে গোটা অঞ্চল ঘোরতর জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইরানের তরফে দাবি করা হয়েছে, দুবাইয়ে আমেরিকার সেনাকে লুকিয়ে রাখা দুটি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য, আইআরজিসি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ওই টার্গেটে। ইরানের দাবি অনুযায়ী, ওই এলাকায় ৫০০ জনেরও বেশি আমেরিকান সেনা অবস্থান করছিল।

তবে এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে আমেরিকা। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুবাইয়ে কোনও আমেরিকান সেনা আক্রান্ত হয়নি। এক্স (X) পোস্টে তারা দাবি করেছে, ইরান সরকার সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের সামরিক দুরাবস্থা ঢাকার চেষ্টা করছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ড্রোন হামলা হয়েছে, যাতে রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই হামলার পিছনে ইরান রয়েছে এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলিও এতে জড়িত।

এদিকে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীও ইজরায়েলে হামলার দাবি করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুদ্ধের আবহে আমেরিকাকে সমর্থন করা নিয়ে উপসাগরীয় দেশগুলিকে আগেই সতর্ক করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। তাঁর বার্তা ছিল, উপসাগরীয় অঞ্চলের দেশগুলি যদি উন্নয়ন ও নিরাপত্তা চায়, তাহলে তাদের উচিত শত্রুপক্ষকে নিজেদের জমি ব্যবহার করে যুদ্ধ চালানোর সুযোগ না দেওয়া।


```