Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'পাকিস্তানে কেউ হামলা করলে বোমা পড়বে মুম্বই, দিল্লিতে!' সংঘাতের আবহে বিতর্ক বাড়ালেন প্রাক্তন পাক কূটনীতিক

আব্দুল বাসিত ভারতের সঙ্গে আগেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দিল্লিতে দায়িত্বে ছিলেন। দুই দেশের জটিল দ্বিপাক্ষিক সম্পর্কের সময় তিনি যে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন, তাই তাঁর বক্তব্য স্বাভাবিকভাবেই আরও নজর কেড়েছে।

'পাকিস্তানে কেউ হামলা করলে বোমা পড়বে মুম্বই, দিল্লিতে!' সংঘাতের আবহে বিতর্ক বাড়ালেন প্রাক্তন পাক কূটনীতিক

বিতর্ক বাড়ালেন প্রাক্তন পাক কূটনীতিক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 March 2026 13:40

দ্য ওয়াল ব্যুরো: কোনও দেশ যদি পাকিস্তানে হামলা করে তাহলে পাল্টা জবাবে হামলা হবে ভারতের উপর। পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনারের (Former Pakistan High Commissioner) মন্তব্যে তীব্র বিতর্ক। পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ (Pakistan Afghanistan Conflicts) এবং আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিতে (Middle East tension) তাঁর এই বিস্ফোরক মন্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

এক সভায় আব্দুল বাসিত (Abdul Basit) বলেন, "যদি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে আক্রমণ চালায় তবে আমরা ভারতের মুম্বই, দিল্লির মতো শহরে হামলা করতে দু'বার ভাবব না। পরে কী হবে পরে দেখা যাবে।" যদিও এটিকে তিনি 'চরম অসম্ভাব্য পরিস্থিতি' বলে বর্ণনা করেছেন, তবু বারবার একই বক্তব্যে ফিরে আসেন। প্রাক্তন পাক হাইকমিশনারের কথায়, "যদি কেউ পাকিস্তানের দিকে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকায় তবে পাকিস্তানের কাছেও ভারতকে টার্গেট করা ছাড়া আর উপায় থাকবে না।" এরইসঙ্গে যোগ করেন, "দুই দেশের কেউই এটা চায় না, কিন্তু সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর।"

এই মন্তব্যে ভারতীয় শহরগুলোর (Indian Cities) নাম সরাসরি উল্লেখ হওয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল প্ল্যাটফর্মজুড়ে আলোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন প্রাক্তন কূটনীতিক কীভাবে এমন দায়সারা ও উস্কানিমূলক মন্তব্য করতে পারেন।

আব্দুল বাসিত ভারতের সঙ্গে আগেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দিল্লিতে দায়িত্বে ছিলেন। দুই দেশের জটিল দ্বিপাক্ষিক সম্পর্কের সময় তিনি যে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন, তাই তাঁর বক্তব্য স্বাভাবিকভাবেই আরও নজর কেড়েছে।

এই বিতর্ক তৈরি হয়েছে এমন এক সময়ে, যখন পাকিস্তানের নিজস্ব আঞ্চলিক সম্পর্কও উত্তেজনাপূর্ণ। আফগানিস্তানের সঙ্গে তাদের টানাপড়েন বেড়েছে। আফগান সরকার অভিযোগ করেছে, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার-সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। তালিবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, এসব হামলায় বেসামরিক ঘাঁটিগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও এসব অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল বাসিতের মন্তব্য যদিও একটি যুদ্ধের কল্পিত পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ, তবুও বর্তমান সময়ে এমন বক্তব্য অপ্রত্যাশিত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বিশেষ করে যখন ভারত-পাকিস্তান সম্পর্ক আগেই সংবেদনশীল অবস্থায় দাঁড়িয়ে। এ বিষয়ে ভারত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 


```