Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ওড়ার পরই আগুন, ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, ফ্লাইট থেকে লাফিয়ে বেরলেন যাত্রীরা!

শনিবার দুপুরে রানওয়ে দিয়ে ছুটছিল বিমানটি। ওড়ার ঠিক আগে হঠাৎই দেখা যায় ল্যান্ডিং গিয়ারে সমস্যা। 

ওড়ার পরই আগুন, ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, ফ্লাইট থেকে লাফিয়ে বেরলেন যাত্রীরা!

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 27 July 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ডেনভার বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন আমেরিকান এয়ারলাইন্সের এক বিমান। প্রাণে বাঁচলেন ১৭৩ জন।

শনিবার দুপুরে রানওয়ে দিয়ে ছুটছিল বিমানটি। ওড়ার ঠিক আগে হঠাৎই দেখা যায় ল্যান্ডিং গিয়ারে সমস্যা। কিছুক্ষণের মধ্যে চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে, তারপরই আগুন।

ঘটনাটি ঘটে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে, যা ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, 'হঠাৎ তীব্র ঝাঁকুনির পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ধোঁয়া চারিদিকে। আগুনের ফুলকিও দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিমানের ভিতর শুরু হয় কান্নাকাটি, চিৎকার।'

তৎক্ষণাৎ ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন শুরু করা হয়। খুলে দেওয়া হয় বিমানের স্লাইড গেট। একে একে যাত্রীদের নামিয়ে আনা হয়। জানা গিয়েছে, এক যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। বাকিদের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের টায়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেখান থেকেই আগুন লাগে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও দমকল বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিমানের পাশ থেকে ধোঁয়া উঠছে, আর স্লাইড দিয়ে নীচে নামছেন যাত্রীরা, এই দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠছেন অনেকে।


```