Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতায় রানওয়ে থেকে ওড়ার সময় বিকল থাইল্যান্ডের বিমান, ৩ ঘণ্টা ফ্লাইটে আটকে নাকাল যাত্রীরা

এই ঘটনার পর যাত্রীদের নামিয়ে আনার বদলে ঘণ্টা তিনেক বিমানের ভিতরেই বসিয়ে রাখা হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও কাজ করছিল না বলে অভিযোগ তাদের। 

কলকাতায় রানওয়ে থেকে ওড়ার সময় বিকল থাইল্যান্ডের বিমান, ৩ ঘণ্টা ফ্লাইটে আটকে নাকাল যাত্রীরা

কলকাতা বিমানবন্দরে থাইল্যান্ডের বিমান

শেষ আপডেট: 5 July 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: রানওয়ের মুখে পৌঁছেও উড়তে পারল না বিমান। মাঝরাতে কলকাতা বিমানবন্দরে ব্যাংককগামী থাই লায়ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে হঠাৎ ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। ঘণ্টার পর ঘণ্টা বন্দি থাকতে হয় যাত্রীদের। শেষপর্যন্ত বাতিল করা হয় ফ্লাইটটিকে। এদিকে যাত্রীদের রাখা হয় নিকটবর্তী একটি হোটেলে।

শুক্রবার গভীর রাতের ঘটনা। সূত্রের খবর, Thai Lion Air-এর SL243 উড়ানটি রওনা হওয়ার কথা ছিল রাত ২টো ৩৫ মিনিট নাগাদ। নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীদের তোলা হয় বিমানে। ট্যাক্সিওয়ে থেকে গতি নিয়েও নেয় বিমানটি। কিন্তু রানওয়ের মুখে বাঁক নেওয়ার সময় আচমকা থেমে যায়। যাত্রীদের অভিযোগ, তখনই বিমানটিতে ফ্ল্যাপের সমস্যা ধরা পড়ে। অর্থাৎ, বিমানের ডানার এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ যন্ত্র বিকল হয়ে যায়।

এই ঘটনার পর যাত্রীদের নামিয়ে আনার বদলে ঘণ্টা তিনেক বিমানের ভিতরেই বসিয়ে রাখা হয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও কাজ করছিল না বলে অভিযোগ তাদের। ভিতরে শুরু হয় তীব্র অস্বস্তি, আতঙ্ক। সেই সময় বিমানের টেকনিশিয়ানদের বিমানের ডানায় উঠে কাজ করতে দেখা যায়, এমন দৃশ্য ভিডিও করেন অনেক যাত্রী।

শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমানটিতে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আর তাৎক্ষণিকভাবে বিমানটি আর উড়তে পারবে না। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমান সংস্থার খরচে হোটেলে পাঠানো হয়।

সংস্থার দাবি, বিমানটি মেরামত করা হচ্ছে। রবিবার ভোর ৪টে নাগাদ সেই বিমানেই যাত্রীদের ব্যাংককে পাঠানো হবে। তবে, এই বিমানে উড়তে অনেকেই আপত্তি জানিয়েছেন।

এই ঘটনার পর ফের আন্তর্জাতিক উড়ানে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসেই আমদাবাদ থেকে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান রানওয়ে ছাড়ার পরপরই ভেঙে পড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোয়িংয়ের এই বিমানে সমস্যা দেখা দেওয়ায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। 
 


```