Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া

ইনস্টাগ্রামে ‘মহাবীর গান্ধী’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হয়। দেখা যায়, চার যাত্রী বিমানের ভিতরে চাদর বিছিয়ে তাস পেটাচ্ছেন। 

Viral Video: ফ্লাইটে চাদর পেতে চলল তাস খেলা! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া

ভাইরাল ভিডিও থেকে সংগৃহীত

শেষ আপডেট: 18 June 2025 23:42

দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে বা দুরপাল্লার ট্রেনে তাস খেলা নতুন বিষয় নয়। অনেকটা সময় কাটাতে অনেকেই তাস, লুডো, উনো, দাবা পর্যন্ত খেলে থাকেন। কিন্তু ফ্লাইটে এমন অদ্ভুত কাণ্ড এর আগে হয়তো কেউ কল্পনাও করেননি। মাঝ-আকাশে বিমানের কেবিনে চাদর পেতে তাস খেলতে বসে পড়লেন চার যুবক। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ইনস্টাগ্রামে ‘মহাবীর গান্ধী’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট হয়। দেখা যায়, চার যাত্রী বিমানের ভিতরে চাদর বিছিয়ে তাস পেটাচ্ছেন। চাদরের কোণগুলি নিজেদের আসনের ফাঁকে আটকে দিয়েছেন যাতে উড়ে না যায়। তার ওপরেই চলেছে তাস নিয়ে হাসি-মজা।

এই ঘটনায় বাধা পেয়েছে বিমানের ভিতরের যাতায়াতের পথ। আশপাশের যাত্রীরা কেউ কেউ এই দৃশ্য উপভোগ করলেও, অধিকাংশই হতবাক। এই ভিডিও কোন ফ্লাইটের, ঠিক কবে তোলা হয়েছে তা স্পষ্ট হয়নি।

তবে ভিডিও সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। একজন লেখেন, 'বিমানে যদি কেউ টয়লেটে যেতে চান, এদের কারণে পারেননি। একেবারে দায়িত্বজ্ঞানহীন কাজ।' আরেকজন লেখেন, 'টাকা থাকলেই রুচি আসে না, এটা তার প্রমাণ।' কেউ আবার বলছেন, 'এঁদের ভবিষ্যতে ফ্লাইটে ওঠা থেকে নিষিদ্ধ করা উচিত।'

নেটিজেনদের একাংশ অবশ্য হাসি-মজার ছলেই নিয়েছেন বিষয়টা। ফ্লাইটে যে ধরনের বিপর্যয় হল গত সপ্তাহে, তার পর থেকে অনেকেই যাত্রার সময় প্যানিক করছেন। এই ধরনের খেলা বা মজায় থাকলে চাপ অনেকটা কমে ও যাত্রা সহজ হয় বলে মন্তব্য করেছেন।


```