যাত্রীরা সকলেই বিমানে উঠে পড়েছিলেন, বোর্ডিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। উড়ানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় শুরু হয় এই অস্বস্তিকর পরিস্থিতি। বিমানের লাগেজ দরজার চারপাশে জড়ো হয়ে যায় অসংখ্য মৌমাছি। বিমানের ভিতর থেকেই যাত্রীরা সেই দৃশ্য ভিডিও করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 8 July 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: বিমান টেক অফের কিছুক্ষণ আগেই হঠাৎ লাগেজ দরজায় দেখা গেল একঝাঁক মৌমাছি (Bees surround Surat-Jaipur IndiGo flight)। এরফলে যাত্রা শুরু করতে প্রায় এক ঘণ্টা দেরি হয়। সুরাত বিমানবন্দরে (Surat International Airport) জয়পুরগামী বিমানের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও। মৌমাছিদের তাড়াতে একের পর এক পন্থা নেওয়া হচ্ছিল। তবে পুরো সময়টাতেই বিমানের ভিতরেই বসে থাকতে হয় যাত্রীদের।
জানা গিয়েছে, যাত্রীরা সকলেই বিমানে উঠে পড়েছিলেন, বোর্ডিং (Boarding) প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। উড়ানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় শুরু হয় এই অস্বস্তিকর পরিস্থিতি। বিমানের লাগেজ দরজার চারপাশে জড়ো হয়ে যায় অসংখ্য মৌমাছি। বিমানের ভিতর থেকেই যাত্রীরা সেই দৃশ্য ভিডিও করেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, বিমানের একটি অংশে বসে রয়েছে একঝাঁক মৌমাছি, আর অনেক মৌমাছি আশেপাশেই উড়ে বেড়াচ্ছে।
In a strange event, an IndiGo flight 6E-7285 bound for Jaipur from Surat airport was delayed after a swarm of bees settled on the aircraft’s cargo compartment door earlier today.
The bees disrupted baggage loading just before departure, causing the flight to depart nearly an… pic.twitter.com/cKAGh8WC0q— FL360aero (@fl360aero) July 8, 2025
যেখানে লাগেজ রাখা হয় তার দরজার বাইরেই এই অবস্থা ছিল বলে জানা গিয়েছে। এর কারণে টেক অফ করাও যাচ্ছিল না, কারণ লাগেজ-দরজা ঠিকভাবে বন্ধ না হলে উড়ান শুরু করা সম্ভব নয়। আর যেহেতু যাত্রীরা ততক্ষণে বোর্ডিং শেষ করে ফেলেছেন, তাই আরও সমস্যায় পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রথমে ধোঁয়ার মাধ্যমে মৌমাছি তাড়ানোর চেষ্টা হয়। কিন্তু সুফল না মেলায় শেষমেশ দমকল বিভাগকে ডেকে জল স্প্রে করা হয় বিমানের ওই অংশে। সেই জলে ভিজেই একসময় মৌমাছিরা সরে যায়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী টেকঅফের ছাড়পত্র দেয়। এরপর নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা পরে বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
রিপোর্ট অনুযায়ী, ইন্ডিগোর ৬ই-৭২৬৭ নম্বর (IndiGo flight, 6E-7267) বিমানটি সুরাট বিমানবন্দর থেকে জয়পুরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিকেল ৪ টে ২০ মিনিটে। কিন্তু এই ঘটনার জেরে বিমানটি ছাড়ে ৫টা ২৬ মিনিটে।