Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

White House Shooting: 'এরা পশু, মূল্য চোকাতেই হবে', হোয়াইট হাউসের কাছে গুলি চলতেই হুঁশিয়ারি ট্রাম্পের

হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে বন্দুকবাজের হামলায় দুই ন্যাশনাল গার্ড সদস্য নিহত। ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প বন্দুকধারীদের ‘পশু’ বলে কড়া হুঁশিয়ারি দিলেন। বাড়ছে ওয়াশিংটনের নিরাপত্তা।

White House Shooting: 'এরা পশু, মূল্য চোকাতেই হবে', হোয়াইট হাউসের কাছে গুলি চলতেই হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি- দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 27 November 2025 08:29

দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউসের (White House) কয়েক ব্লক দূরে ডাউনটাউন এলাকায় বৃহস্পতিবার ভোররাতে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত দু'জন ন্যাশনাল গার্ড (National Guard) সদস্য। হোয়াইট হাউস থেকে মাত্র কিছুটা দূরে ফারাগুট স্কোয়ারের কাছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, গোলাগুলির সময় ঘটনাস্থলের কাছাকাছি বেশ কয়েকটি বিকট শব্দ শোনা যায় এবং একটি ব্যস্ত এলাকা থেকে লোকজনকে দ্রুত পালাতে দেখা যায়।

গোলাগুলির সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ওয়াশিংটনে উপস্থিত না থাকলেও (তিনি ফ্লোরিডায় ছিলেন), তাঁকে সঙ্গে সঙ্গে ঘটনার কথা জানানো হয়। এই ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল (Truth Social) প্ল্যাটফর্মে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ট্রাম্প এসব বন্দুকধারীদের 'পশু' (Animal) বলে অভিহিত করেন এবং হুঁশিয়ারি দেন যে এই কাজে যারা যুক্ত, তাদের কঠোর মূল্য চোকাতে হবে। তিনি তাঁর পোস্টে লেখেন, "যে পশু দুই ন্যাশনাল গার্ডসম্যানকে গুলি করেছে, সে গুরুতর জখম হলেও তাকে কঠোর মূল্য চোকাতে হবে। দুই ন্যাশনাল গার্ডসম্যান গুরুতর আহত হয়েছেন... ঈশ্বর আমাদের ন্যাশনাল গার্ড এবং আমাদের সমস্ত সামরিক ও আইন প্রয়োগকারী সংস্থার মঙ্গল করুন। ওঁরা সত্যিই মহান মানুষ।"

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, ওয়াশিংটন ডিসি-তে নিরাপত্তা আরও জোরদার করতে প্রেসিডেন্ট ট্রাম্প অতিরিক্ত ৫০০ জন ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। পশ্চিম ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।


```