Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দলাই লামার সঙ্গে কখনও দেখা হয়নি এপস্টিনের, সাম্প্রতিক বিতর্কে জল ঢেলে স্পষ্ট জানাল তাঁর দফতর

দলাই লামার দফতর জানাল, মার্কিন ‘এপস্টিন ফাইলসে’ নাম তুলে যে জল্পনা ছড়িয়েছে তা ভিত্তিহীন।আধ্যাত্মিক নেতার সঙ্গে কখনও কোনওভাবে দেখা বা যোগাযোগ হয়নি জেফ্রি এপস্টিনের।

দলাই লামার সঙ্গে কখনও দেখা হয়নি এপস্টিনের, সাম্প্রতিক বিতর্কে জল ঢেলে স্পষ্ট জানাল তাঁর দফতর

দলাই লামা

গার্গী দাস

শেষ আপডেট: 8 February 2026 12:50

দ্য ওয়াল ব্যুরো: জেফ্রি এপস্টিনের সঙ্গে দলাই লামার কখনও দেখা হয়নি। সমস্ত বিতর্কে জল ঢেলে জানিয়ে দিল তাঁর দফতর। রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) সঙ্গে কখনওই দালাই লামা দেখা করেননি। এমনকি তাঁর তরফে কারও সঙ্গে কোনও বৈঠক বা যোগাযোগের অনুমতিও দেওয়া হয়নি। সাম্প্রতিক ক’দিনে সোশ্যাল মিডিয়া ও কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে ধরনের পোস্ট ঘুরছে, তা ‘ভিত্তিহীন’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এপস্টিন ফাইলস’ (Epstein Files) নিয়ে সাম্প্রতিক কিছু খবর ও সোশ্যাল মিডিয়া পোস্ট দালাই লামাকে জেফ্রি এপস্টিনের সঙ্গে জুড়ে দেখানোর চেষ্টা করছে। আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, দালাই লামার সঙ্গে কখনও কোনও সাক্ষাৎ হয়নি। তাঁর তরফে কারও সঙ্গে কোনও যোগাযোগের অনুমতিও দেওয়া হয়নি পর্যন্ত।’

নতুন নথি প্রকাশ করল মার্কিন বিচারবিভাগ

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ জেফ্রি এপস্টিন সংক্রান্ত নতুন বিপুল পরিমাণ নথি প্রকাশ্যে এনেছে। ‘এপস্টিন ফাইলস’ নামে পরিচিত এই ডকুমেন্টগুলিতে ছড়িয়ে রয়েছে বহু নাম- রাজনৈতিক, আর্থিক ও কর্পোরেট দুনিয়ার বহু বিখ্যাত ব্যক্তির।

প্রতিবেদন অনুযায়ী, নথিগুলির মধ্যে রয়েছে প্রায় ৩০ লক্ষেরও বেশি ফাইল, ২,০০০টিরও বেশি ভিডিও, এবং প্রায় ১,৮০,০০০টি ছবি। নাম রয়েছে —

  • ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), মার্কিন প্রেসিডেন্ট,
  • বিল গেটস (Bill Gates), মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা,
  • ইলন মাস্ক (Elon Musk), টেসলা ও স্পেসএক্স কর্ণধার।

একই সঙ্গে নথিতে দালাই লামার নামও উল্লেখ করা হয়েছে বলে দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। যদিও সেই অংশে কী প্রসঙ্গে তাঁর নাম এসেছে, তা স্পষ্ট নয়। এই খবর সামনে আসতেই শুরু হয় জল্পনা। নেটিজেনদের একাংশ মেনে নিতে পারছিলেন না দলাই লামার মতো একজনের এপস্টিনের মতো কারও সঙ্গে যোগটুকু থাকতে পারে। এবার তাই তারই জবাবে স্পষ্ট সবটা জানানো হল।

কে ছিলেন জেফ্রি এপস্টিন (Jeffrey Epstein)?

এক সময়ের ধনকুবের মার্কিন ফাইনান্সিয়ার জেফ্রি এপস্টিনের নাম জুড়ে আছে ভয়াবহ যৌন অপরাধের সঙ্গে। উচ্চপ্রোফাইল ক্লায়েন্টদের নিয়ে কাজ করা বিনিয়োগকারী হিসেবে তাঁর উত্থান, কিন্তু অল্প বয়সি মেয়েদের যৌন শোষণ ও পাচারের অভিযোগে বারবার ধরা পড়েছেন।

  • ২০০৮ সালে প্রথম দফায় দোষী সাব্যস্ত হন।
  • ২০১৯ সালে ফের শিশু পাচারের অভিযোগে গ্রেফতার হন।

সেই বছরেই কারাগারে তাঁর মৃত্যু হয়, সরকারিভাবে যাকে ‘আত্মহত্যা’ বলা হলেও এখনও ঘিরে রয়েছে বিতর্ক।

এপস্টিনের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যুক্ত সব নামই বারবার আলোচনার কেন্দ্রে এসেছে। ঠিক সেই কারণেই দালাই লামার নাম নিয়েও গুজব ছড়িয়ে পড়েছিল। এবার দফতর নিজে বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ‘পুরোটাই ভিত্তিহীন।’


```