Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গিহানা আধাসামরিক বাহিনীর সদরে, গুলি-বিস্ফোরণে নিহত অন্তত ৩

নিরাপত্তা সূত্র জানিয়েছে, এফসি সদর দফতরের গেটে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে।

পাকিস্তানে আত্মঘাতী জঙ্গিহানা আধাসামরিক বাহিনীর সদরে, গুলি-বিস্ফোরণে নিহত অন্তত ৩

সিটি পুলিশ অফিসার বলেন, আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 November 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দফতরে জঙ্গি হামলা। পাকিস্তানের পদস্থ পুলিশ কর্মকর্তারা হামলার ঘটনা স্বীকার করে নিয়েছন। সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম দি ডন।

পাকিস্তানের ফেডারেল কনস্ট্যাবুলারি হল একটি আধা-সামরিক বাহিনী যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করে। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার বলেনআমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছেএফসি সদর দফতরের গেটে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শোনা যায়। দুইজন সশস্ত্র জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী দ্রুতই এলাকা ঘেরাও করে ফেলে। এফসি পূর্বে ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি নামে পরিচিত ছিল। গত জুলাই মাসে সরকারিভাবে নাম পরিবর্তন করে ফেডারেল কনস্ট্যাবুলারি রাখা হয়। এর সদর দফতর ব্যস্ত ও জনবহুল এলাকায় এবং একটি সামরিক ক্যান্টনমেন্টের কাছেই অবস্থিত।

গত সেপ্টেম্বরেও কেপির বান্নু জেলায় এফসি সদর দফতরে একটি বড় হামলার চেষ্টা করা হয়যেখানে ছয়জন সেনা এবং পাঁচজন জঙ্গি নিহত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর এর আগে দাবি করেছিলএ ঘটনাটি ভারতের ছায়াযুদ্ধের অন্তর্গত। পাকিস্তানে ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি সাধারণত টিটিপি-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে জঙ্গি হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপর হামলা বাড়িয়েছে।


```