Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন সূর্য কান্ত, ‘মুলতুবি মামলার নিষ্পত্তি’ প্রধান লক্ষ্য

সোমবার রাষ্ট্রপতি ভবনে দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন সূর্য কান্ত। বিচারব্যবস্থায় মুলতুবি মামলার সংখ্যা কমানো তাঁর প্রধান লক্ষ্য।

দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন সূর্য কান্ত, ‘মুলতুবি মামলার নিষ্পত্তি’ প্রধান লক্ষ্য

বিচারপতি সূর্য কান্ত

গার্গী দাস

শেষ আপডেট: 24 November 2025 08:15

দ্য ওয়াল ব্যুরো: দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India) পদে সোমবার দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)। রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।

রবিবার অবসর নেন বিচারপতি ভূষণ আর গাভাই (CJI Bhushan R. Gavai)। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর আজ অর্থাৎ সোমবার বিচারপতি সূর্য কান্ত ৫৩তম সিজেআই হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এই পদে তিনি থাকবেন আগামী ১৪ মাস।

সংবিধানের ১২৪(২) অনুচ্ছেদ (Article 124(2)) অনুযায়ী নিয়োগ করা হচ্ছে বিচারপতি সূর্য কান্তকে। বিদায়ী সিজেআই গাভাই সিনিয়রিটির নিয়ম মেনে তাঁর নামই সুপারিশ করেছিলেন।

আইনজীবী থেকে দেশের প্রধান বিচারপতি, এক ঝলকে সূর্য কান্তের পথচলা

  • ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি, হরিয়ানায় জন্ম। ১৯৮৪ সালে হিসারে আইনচর্চা শুরু। পরে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে (Punjab and Haryana High Court) কাজ করেন বিভিন্ন সাংবিধানিক, দেওয়ানি ও পরিষেবা সংক্রান্ত মামলায়।
  • ২০০০ সালে হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল (Advocate General)
  • ২০০১-এ সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা (Senior Advocate)
  • ২০০৪-এ পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি
  • এরপর হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice, Himachal Pradesh High Court) হিসেবে দায়িত্ব সামলান
  • ২০১৯ সালের মে মাসে সুপ্রিম কোর্টে আসেন
  • ২০২৪ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান (Supreme Court Legal Services Committee)

অগ্রাধিকার: মুলতুবি মামলার জট, সংবিধান বেঞ্চ ও মধ্যস্থতা

দায়িত্বগ্রহণের আগেই বিচারপতি সূর্য কান্ত জানান, তাঁর প্রধান লক্ষ্য হবে বিচারব্যবস্থায় মুলতুবি মামলার জট কমানো (Judicial Pendency)। তিনি বলেন, 'জেলা আদালত ও নিম্ন আদালতের সমস্যাগুলি নিয়ে প্রতিটি হাই কোর্টের সঙ্গে আলোচনা করা হবে। আগামী কয়েক সপ্তাহে পাঁচ, সাত ও নয় বিচারপতির সংবিধান বেঞ্চ (Constitution Bench) গঠন করা হবে। মধ্যস্থতা (Mediation) ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা (Alternative Dispute Resolution) আরও শক্তিশালী করার চেষ্টা করব। রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিবাদে কমিউনিটি মিডিয়েশনের ব্যবহার বাড়ানো হবে।'

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) ব্যবহার নিয়ে আশাবাদী। কিন্তু এপ্রসঙ্গে তাঁর ভাবনা খানিকটা অন্যরকম। বলেন, 'প্রক্রিয়াগত কাজে এআই সাহায্য করলেও মানুষ নিজের মামলার বিচার মানুষের হাতেই চায়।'

৫.২৯ কোটি মামলা বিচারাধীন

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের (National Judicial Data Grid) হিসাবে ২১ জুলাই পর্যন্ত—

  • জেলা আদালতে মুলতুবি: ৪.৬৫ কোটি
  • হাই কোর্টে মুলতুবি: ৬৩.৩ লক্ষ
  • সুপ্রিম কোর্টে মুলতুবি: ৮৬,৭৪২

নিয়োগের পর বিচারপতি সূর্য কান্তকে এই বিশাল বোঝা সামলানোর দায়িত্ব নিতে হবে। 


```