Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাষ্ট্রপতির সিলমোহর পড়ল, প্রায় ১৫ মাসের জন্য দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

আগামী ২৪ নভেম্বর ২০২৫ থেকে তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাই (BR Gavai) ২৩ নভেম্বর অবসর নেবেন।

রাষ্ট্রপতির সিলমোহর পড়ল, প্রায় ১৫ মাসের জন্য দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্য কান্ত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 October 2025 20:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সর্বোচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) বৃহস্পতিবার তাঁর নিয়োগে সিলমোহর দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর ২০২৫ থেকে তিনি দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি বি আর গাভাই (BR Gavai) ২৩ নভেম্বর অবসর নেবেন।

আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ‘এক্স’-এ লিখেছেন, “ভারতের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি বিচারপতি সূর্য কান্তকে ২৪ নভেম্বর ২০২৫ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”

বিচারপতি কান্তের কার্যকাল থাকবে ৯ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত— অর্থাৎ প্রায় ১৫ মাস। ওই দিনই তিনি ৬৫ বছর বয়সে অবসর নেবেন।

কে এই বিচারপতি সূর্য কান্ত?

১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে জন্ম তাঁর। সেখানকার গভর্নমেন্ট পিজি কলেজ থেকে ১৯৮১ সালে স্নাতক হওয়ার পর ১৯৮৪ সালে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়, রোহতক থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। সেখানকারই হিসার জেলা আদালত থেকে শুরু হয় তাঁর আইনজীবী জীবন।

২০০০ সালের ৭ জুলাই মাত্র ৩৮ বছর বয়সে তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হয়ে ওঠেন। পরের বছরই পান সিনিয়র অ্যাডভোকেট-এর মর্যাদা। ২০০৪ সালের ৯ জানুয়ারি তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।

এরপর ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি পান সূর্য কান্ত।

গুরুত্বপূর্ণ রায় ও ভূমিকা

সুপ্রিম কোর্টে তাঁর মেয়াদকালে বিচারপতি সূর্য কান্ত একাধিক ঐতিহাসিক মামলার সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখযোগ্যভাবে তিনি ছিলেন সেই বেঞ্চের সদস্য, যাঁরা উপনিবেশিক আমলের দেশদ্রোহ আইনটি (Sedition Law) কার্যত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। আদালত জানিয়েছিল, সরকারের পুনর্বিবেচনা শেষ না হওয়া পর্যন্ত ওই ধারায় কোনও নতুন এফআইআর দায়ের করা যাবে না।

এছাড়া তিনি বিহারের নির্বাচনী তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের তথ্য প্রকাশে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, যা গণতান্ত্রিক স্বচ্ছতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে মনে করা হয়।

গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক প্রধান বিচারপতির কাছে তার উত্তরসূরির নাম চেয়ে চিঠি দেয়। সোমবার সকালে আদালত খোলার পর এই ব্যাপারে প্রধান বিচারপতি এজ্লাসে বলেন তিনি ইতিমধ্যে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন। ভারতে দীর্ঘদিন ধরেই প্রধান বিচারপতির সুপারিশ মেনেই উত্তরসূরি নির্বাচন করা হয়ে আসছে। যদিও অতীতে একবার এর ব্যতিক্রম ঘটেছে। ‌

গত সোমবার বর্তমান প্রধান বিচারপতি গাভাই পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সূর্য কান্তের‌ নাম ঘোষণার পর তাঁর ভূষি প্রশংসা করেন। বলেন তিনি বিচার ব্যবস্থার সঙ্গে মানবিক গুণাবলীকে সংযুক্ত করেছেন। বিচার ব্যবস্থায় এটি তার বিশেষ অবদান। প্রধান বিচারপতি বলেন বিচারপতি সূর্য কান্ত দেশ ও সমাজের নানা বিষয়ে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিয়ে থাকেন। ‌


```