Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মহাকাশে মানব মিশনে মাইলস্টোন! চাঁদের সবচেয়ে কাছে পৌঁছে ইতিহাস গড়ল আর্টেমিস-২, ৫৩ বছরে এই প্রথম

আর্টেমিস ২-এর (Artemis-2) চার সদস্যের দল ৭ এপ্রিল ২০২৬, রাত ১২:১৫ (IST) থেকে চাঁদের চারদিকে ঘুরে আসার প্রক্রিয়া শুরু করবেন। তারা চাঁদের দূর দিক ঘুরে আবার পৃথিবীর পথে রওনা দেবেন।

মহাকাশে মানব মিশনে মাইলস্টোন! চাঁদের সবচেয়ে কাছে পৌঁছে ইতিহাস গড়ল আর্টেমিস-২, ৫৩ বছরে এই প্রথম

মহাকাশে মানব মিশনে মাইলস্টোন!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 April 2026 17:26

দ্য ওয়াল ব্যুরো: ৫৩ বছর ধরে মহাকাশে গেলেও মানুষ পৃথিবীর খুব কাছাকাছি কক্ষপথেই ঘুরেছে। কিন্তু ৬ এপ্রিল সেই ইতিহাস বদলে দিল নাসার আর্টেমিস–২ মিশন (NASA Artemis mission)। এই মহাকাশযান মানুষের উপস্থিতিকে নিয়ে গেল চাঁদের মাধ্যাকর্ষণের প্রভাবসীমায়- যেখানে অ্যাপোলো (Apollo) মিশনের পর আর কেউ কখনও পৌঁছায়নি।

আর্টেমিস ২-এর (Artemis-2) চার সদস্যের দল ৭ এপ্রিল ২০২৬, রাত ১২:১৫ (IST) থেকে চাঁদের চারদিকে ঘুরে আসার প্রক্রিয়া শুরু করবেন। তারা চাঁদের দূর দিক ঘুরে আবার পৃথিবীর পথে রওনা দেবেন।

এটা বোঝার জন্য একটা তুলনা দিলেই পরিষ্কার আইএসএস (International Space Station)  পৃথিবীর মাত্র ৪০০ কিলোমিটার উপরে ঘোরে। আর চাঁদ আমাদের থেকে প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৬৩৩ কিলোমিটার দূরে।

এই মিশনে মহাকাশযান শুধু চাঁদেই থেমে থাকবে না; বরং চাঁদকে পেরিয়ে আরও দূরের সেই গভীর মহাকাশে যাবে- যেখানে মানুষ শেষবার পৌঁছেছিল ১৯৭০-এর দশকে অ্যাপোলো  (Apollo) মিশনের সময়।

আর্টেমিস–২ (Artemis-2) এমন এক বিশেষ কক্ষপথে চলছে, যাকে বলা হয় ফ্রি-রিটার্ন ট্রাজেক্টরি। এই পথে চাঁদের মাধ্যাকর্ষণ নিজে থেকেই মহাকাশযানকে ঘুরিয়ে আবার পৃথিবীর দিকে ঠেলে দেয়। ফলে মাঝপথে কোনো কারণে ইঞ্জিন নষ্ট হলেও মহাকাশযান স্বাভাবিকভাবেই পৃথিবীতে ফিরে আসতে পারে—এটাই এই কক্ষপথের সবচেয়ে বড় নিরাপত্তা।

ডিপ স্পেসে বাড়তি বিপদ

পৃথিবী থেকে প্রায় ২ হাজার কিলোমিটারের উপরে গেলে আর কাজ করে না পৃথিবীর ম্যাগনেটিক শিল্ড। এই ঢাল আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি ও মহাজাগতিক কণা থেকে বাঁচায়। তাই এই সুরক্ষা না থাকলে নভোশ্চররা সরাসরি বিপজ্জনক রেডিয়েশনের মুখোমুখি হন। আর্টেমিস–২ (Artemis-II) মিশনে বিজ্ঞানীরা দেখবেন—এই কঠিন পরিবেশে ক্রুর শরীর ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখায়।

রেকর্ড গতিতে পৃথিবীতে ফেরা

মিশন শেষে ওরিয়ান (Orion) ক্যাপসুল যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরবে, তখন এর গতি হবে ঘণ্টায় প্রায় ৪০ হাজার ২০০ কিলোমিটার- মানুষ বহনকারী কোনও মহাকাশযান এত দ্রুত আগে কখনও ফেরেনি। বায়ুমণ্ডলে ঢোকার সময় ক্যাপসুলের তাপমাত্রা পৌঁছাবে প্রায় ২ হাজার ৭৬০ ডিগ্রি সেলসিয়াসে, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রারও প্রায় অর্ধেক।

চাঁদই আসল লক্ষ্য নয়- মঙ্গলযাত্রার প্রস্তুতি

আর্টেমিস–২-র প্রতিটি তথ্য রেডিয়েশন, মানবদেহের প্রতিক্রিয়া, স্পেসক্রাফটের পারফরম্যান্স সরাসরি কাজে লাগবে মানুষের মঙ্গলগ্রহ অভিযানে। তাই চাঁদ এই মিশনের ‘গন্তব্য’ নয়, বরং মহাকাশের আরও কঠিন পথে যাওয়ার প্রস্তুতি পর্ব।

আর্টেমিস–২-কে বলা হচ্ছে মানবজাতির গত পাঁচ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাকাশ অনুশীলন।
 


```