Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

জেন জির' ক্ষোভের মুখে দেশ‌ ছাড়লেন‌ মাদাগাস্কারের প্রেসিডেন্ট, ক্ষমতা দখল করল সেনাবাহিনী

শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার মাদাগাস্কার! জেন জি প্রজন্মের বিক্ষোভে দেশ ছাড়তে বাধ্য প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা, ক্ষমতা দখল করল সেনাবাহিনী। দুর্নীতি ও মূল্যবৃদ্ধিতে ফুঁসে উঠেছে দেশ।

জেন জির' ক্ষোভের মুখে দেশ‌ ছাড়লেন‌ মাদাগাস্কারের প্রেসিডেন্ট, ক্ষমতা দখল করল সেনাবাহিনী

মাদাগাস্কারের প্রেসিডেন্ট

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 October 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারেও জেন‌ জি'র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রেসিডেন্ট। ‌ মঙ্গলবার এই দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ‌

এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তিনি কোন দেশে আশ্রয় নিয়েছেন। ‌ মনে করা হচ্ছে পূর্ব আফ্রিকারই ছোট কোন দ্বীপ রাষ্ট্রে বিশেষ বিমানে দেশ ছাড়েন তিনি। ‌ এরপরই সেনাবাহিনী দেশটির শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। বাহিনীর পক্ষে একজন কর্নেল স্থানীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিদ্যমান পরিস্থিতিতে সেনাবাহিনী দেশ শাসনের ভার নিজেদের হাতে তুলে নিয়েছে।

আন্তর্জাতিক মহল এখনো এই পরিবর্তনকে সেনা অভ্যুত্থান বলছে না।‌ যদিও প্রেসিডেন্ট উল্টো কথা বলছেন। তার বক্তব্য সেনা অভ্যুত্থান আঁচ করে তিনি নিরাপদ স্থানে চলে গিয়েছেন।‌

আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রের শাসন ক্ষমতার আচমকা পরিবর্তনের সঙ্গে তারা বাংলাদেশের মিল পাচ্ছে। ‌শেখ হাসিনাকে অবশ্য সংসদে কখনও বিপাকে পড়তে হয়নি বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায়। তবে তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছিল মাত্র দেড় মাসের আন্দোলনের জেরে। ‌ সেই আন্দোলনের নেতৃত্বে ছিল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। ‌

মাদাগাস্কারে প্রেসিডেন্ট এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো ছিলই সেইসঙ্গে দেশটির আইনশৃঙ্খলা অবনতি এবং চরম বেকারি ও জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম নিয়ে দেশবাসীর মধ্যে ক্ষোভ চরম এ পৌঁছেছিল।

এর আগে সোমবার দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্টকে তাঁর কৃতকর্মের জন্য অভিশংসন বা ইমপিচ করা হয়।‌ সংখ্যাগরিষ্ঠ সাংসদ তাঁর বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব সমর্থন করেন।

অবশ্য এছাড়া তাঁদের সামনে বিকল্প কোন পথ খোলা ছিল না। সংসদের বাইরে এবং রাজধানীর সর্বত্র চলছিল গণ বিক্ষোব। ‌ শ্রীলঙ্কা, বাংলাদেশ,  নেপালের মতো মাদাগাস্কারেও তরুণ ছেলেমেয়েরা প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। ‌ তবে এখনও পর্যন্ত বড় ধরনের রক্তপাতের খবর নেই। রাজধানীসহ দেশের সর্বত্র সেনাবাহিনীর টহল দিচ্ছে। মাদাগাস্কার পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ। দ্বিতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্রও বটে।‌


```