ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ ঢাকা! মীরপুরের গার্মেন্টস কারখানায় আগুনে মৃত্যু ১৬, দগ্ধ দেহে চেনা যাচ্ছে না শ্রমিকদের।

ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ ঢাকা!
শেষ আপডেট: 14 October 2025 20:25
দ্য ওয়াল ব্যুরো: ঢাকার মীরপুরে একটি গার্মেন্টস কারখানায় আগুন লেগে এখনও পর্যন্ত ১৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও দমকল জানিয়েছে, এখনও উদ্ধার কাজ চলছে।
গার্মেন্টস কারখানাটির সঙ্গেই রয়েছে একটি কেমিক্যাল গোডাউন। পুলিশ জানিয়েছে, প্রথমে আগুন লাগে সেখানে। মুহূর্তে আগুন লাগোয়া কারখানায় ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে গার্মেন্টস কারখানায় আগুন লাগার ঘটনা লেগেই থাকে। বেশিরভাগ কারখানায় আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় মৃত্যু ও ক্ষয়ক্ষতি প্রতিরোধ কঠিন হয়ে পড়ে।