Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

হলুদ নাকি দাগওয়ালা, সবুজও কি খাওয়া যায়? কার জন্য কোন কলা স্বাস্থ্যকর, বোঝালেন ডাক্তারবাবু

জানেন কি, কলা যত পাকে, তার পুষ্টিগুণও (Banana nutirition health benefits) বদলে যায়?

হলুদ নাকি দাগওয়ালা, সবুজও কি খাওয়া যায়? কার জন্য কোন কলা স্বাস্থ্যকর, বোঝালেন ডাক্তারবাবু

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 November 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: খালি পেটে জল, ভরা পেটে ফল। এই তো বাঙালির চিরচেনা প্রবাদ। তার ওপর কলা (Banana) এমন এক ফল, যা ব্রেকফাস্ট অপশন থেকে পুজোর প্রসাদ - সবেতে তার একছত্র অধিকার বলা যায়। এই ফল একইসঙ্গে শক্তি, পুষ্টি আর স্বাদের ভাণ্ডার (banana nutrition)। ইনস্ট্যান্ট এনার্জি (instant energy) জোগায়, শরীরের প্রয়োজনীয় ফাইবার মেটায় (banana fibre), হজম প্রক্রিয়া ঠিক রাখে (banana digestion improvement), হার্টের (heart health) খেয়াল রাখে - এমনকী রক্তাল্পতার মতো রোগের সঙ্গেও লড়াইয়ে সাহায্য করে (banana health benefits)। গুণের শেষ নেই। তাছাড়া নানা ধরনের খাবার ও পানীয়েও কলা ব্যবহার করা যায় সহজে। তাই একসঙ্গে স্বাদ ও স্বাস্থ্য দুটোই মেলে।

কিন্তু জানেন কি, কলা যত পাকে, তার পুষ্টিগুণও (banana benefits changes with ripening) বদলে যায়?

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সৌরভ সেঠি (Dr Saurabh Sethi), (যিনি দিল্লির AIIMS ও পরে হার্ভার্ড ও স্ট্যানফোর্ডে প্রশিক্ষণ নিয়েছেন) ইনস্টাগ্রামে কিছু তথ্য শেয়ার করে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বুঝিয়েছেন কলা পাকার প্রতিটি স্তরে কীভাবে পুষ্টিগুণের পরিবর্তন ঘটে। তাঁর ওই পোস্টের বিষয় ছিল, “যদি নিয়মিত কলা খান, তবে পাকতে থাকার কোন স্টেজে এই ফল সবচেয়ে স্বাস্থ্যকর?”

  • সবুজ বা কাঁচা কলা (Green Bananas)

ডাঃ সেঠির মতে, সবুজ কলায় থাকে প্রচুর রেজিস্ট্যান্ট স্টার্চ (resistant starch), যা শরীরের ভাল ব্যাকটেরিয়াদের রসদ বা খাদ্য জোগায়। প্রতি ১০০ গ্রাম সবুজ কলায় প্রায় ৩.৫ গ্রাম ফাইবার এবং মাত্র ১০ গ্রাম চিনি থাকে।

টিপস - গাট হেলথ ও ব্লাড সুগার কন্ট্রোলের জন্য উপযোগী।

  • হালকা সবুজ কলা (Slightly Green Bananas)

এই ধাপে কলার রং একটু গাঢ় সবুজ হয়। ডাক্তারের মতে, প্রতি ১০০ গ্রামে প্রায় ২.৫ গ্রাম ফাইবার থাকে। এ সময় কলার স্টার্চ ভাঙতে শুরু করে, আর পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়।

টিপস - হজমের জন্য উপকারী এবং শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট সরবরাহ করে।

  • সম্পূর্ণ হলুদ কলা (Fully Yellow Bananas)

বাজারে সবচেয়ে সহজলভ্য এই কলায় থাকে তুলনামূলক কম রেজিস্ট্যান্ট স্টার্চ, কিন্তু বাড়ে ভিটামিন সি, বি৫ ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ।

টিপস - সহজপাচ্য ও ওয়ার্কআউটের আগে খাওয়ার জন্য একদম উপযুক্ত।

  • দাগওলা বা বাদামি ছোপ-ধরা কলা (Brown Spotted Bananas)

এটাই কলা পাকার শেষ ধাপ। এই সময় প্রতি ১০০ গ্রামে প্রায় ১৭ গ্রাম চিনি থাকে, ফাইবার সামান্য কমে যায়, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়।

টিপস - স্মুদি বা ডেজার্ট তৈরির জন্য সবচেয়ে উপযোগী।

তাহলে কোন কলা সবচেয়ে ভাল? যা বলছেন বিশেষজ্ঞ...

ডাঃ সেঠির স্পষ্ট উত্তর, গাট হেলথ আর ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সামান্য সবুজ কলা (slightly green banana) সবচেয়ে স্বাস্থ্যকর। তবে আপনি যদি বেশি মিষ্টি বা হজমের জন্য সহজ কিছু চান, তাহলে পুরো হলুদ বা দাগওলা কলাও বেছে নিতে পারেন। নিজের শরীর ও প্রয়োজন অনুযায়ী ডায়েটে রাখুন ‘পারফেক্ট কলা’!


```