Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Urinary Tract Infection: বাচ্চাদের UTI হলে কিন্তু বোঝা যায় না সহজে, নজরে রাখুন এইসব লক্ষণ

বর্ষা এসে গেছে, এই সময় আরও প্রকোপ বাড়বে ইউটিআই-এর। সমস্যা বাড়ে শিশুদের ক্ষেত্রে, কারণ অনেকসময়ই তারা ঠিক করে বুঝিয়ে বলতে পারে না।

Urinary Tract Infection: বাচ্চাদের UTI হলে কিন্তু বোঝা যায় না সহজে, নজরে রাখুন এইসব লক্ষণ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 May 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary Tract Infection) বা প্রচলিত নাম ইউটিআই (UTI) মানেই মেয়েদের কাছে যেন আতঙ্কের এক বিষয়। নানা বয়সেই এই ইনফেকশন (infection) খুব সাধারণ তবে শিশু ও স্কুলের বাচ্চারা বেশি ভোগে এই সমস্যায়। বর্ষা এসে গেছে, এই সময় আরও প্রকোপ বাড়বে ইউটিআই-এর। সমস্যা বাড়ে শিশুদের ক্ষেত্রে, কারণ অনেকসময়ই তারা ঠিক করে বুঝিয়ে বলতে পারে না।

বাচ্চাদের ক্ষেত্রে:
এক বছরের কম বয়সিদের মধ্যে ইনফেকশন ধরতে পারা বেশ কঠিন। লক্ষণ দেখে চিকিৎসা করতে হয়, ফলে অনেক সময় বুঝতে সমস্যা হয় চিকিৎসকদের। বাচ্চাদের রোগপ্রতিরোধ ক্ষমতা সবে তৈরি হতে শুরু করে, তাই এই সময় সাধারণ এক ইউটিআই-ও মারাত্মক রূপ নিতে পারে, বিশেষ করে যদি তা কিডনি পর্যন্ত ছড়িয়ে যায়।

একদম ছোট বাচ্চদের ক্ষেত্রে চিকিৎসকরা কিছু জিনিস খেয়াল রাখতে বলেন, তাতে বাবা-মায়েদের পক্ষে সাবধান হওয়া অনেক সহজ হয়-
•    হঠাৎ জ্বর কোনও বিশেষ কারণ ছাড়াই
•    খাওয়া নিয়ে সমস্যা, মাঝে মাঝেই বমি
•    অস্বাভাবিক ঘুম ঘুম ভাব বা বিরক্তি
•    দুর্গন্ধযুক্ত ইউরিন বা ইউরিনের রঙে কোনও পরিবর্তন
•    অনেকসময় ডায়পার সাধারণের থেকে কম ভিজলে

তিন মাসের কম বাচ্চার ক্ষেত্রে অনেকসময় লক্ষণ দেখে তেমন বুঝলে ইউরিন টেস্ট করার পরামর্শ দেন ডাক্তাররা।

একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে:
অনেক সময় লজ্জাবশত বা ঠিক কী অস্বস্তি হচ্ছে বুঝতে না পেরেও অবহেলায় ইনফেকশন ছড়াতে পারে। বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, নোংরা ওয়াশরুমের কারণে টয়লেট না যাওয়া বা যথেষ্ট জল না খাওয়া ইউটিআই-এর অন্যতম কারণ। বাইরের ওয়াশরুম ব্যবহার করলে সেখান থেকেও ইনফেকশন ছড়ায়।

কিছু লক্ষণ, যেদিকে নজর রাখতে হবে:
•    প্রস্রাব করার সময় যন্ত্রণা বা তীব্র জ্বালাভাব
•    প্রস্রাব চেপে রাখতে না পারা বা ঘনঘন প্রস্রাব পাওয়া
•    বিছানায় প্রস্রাব করে ফেলা
•    তলপেট বা কোমরে যন্ত্রণা
•    ইউরিনে গাঢ় রং এবং দুর্গন্ধ
•    ক্লান্তি, জ্বর

কিন্তু ইউটিআই-এর চিকিৎসাও খুব জটিল কিছু না। তবে নিশ্চিত হতে প্রথমে সাধারণ ইউরিন টেস্ট করার পরামর্শ দেন চিকিৎসকরা। নিয়ম মেনে অ্যান্টিবায়োটিকের কোর্স করলে ৫ থেকে ১০ দিনের মধ্যে পুরোপুরি সেরে যায় ইনফেকশন। দু-তিন দিনের মধ্যে কমে গেলেও, কোর্স শেষ করা জরুরি। যদি খুব ঘনঘন ইনফেকশন হতে থাকে, সেই ক্ষেত্রে ইউএসজি করার দরকার, ইউরিনারি ট্র্যাক্টে সমস্যা থাকতে পারে- এমনটা মনে করেন চিকিৎসকরা।

কিছু সাবধানতা, হাইজিন মেনে চললে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোধ করা সম্ভব।
•    বাচ্চাদের ক্ষেত্রে, ডায়পার এরিয়া পরিষ্কার, শুকনো রাখা, আলতো হাতে মোছা
•    কনস্টিপেশন হচ্ছে কিনা নজর রাখা
•    একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, মাঝে মাঝেই ওয়াশরুম যাওয়া
•    হাইড্রেটেড থাকা, হাইজিন মেনে চলা
•    রাসায়নিক জাতীয় গন্ধযুক্ত প্রোডাক্ট ব্যবহার এড়িয়ে চলা

ইউটিআই খুব সাধারণ সমস্যা হলেও, এর যন্ত্রণা খুব সাধারণ নয়। সময়মতো লক্ষণ বুঝে ডাক্তারের কাছে গেলেই সহজে জ্বালাযন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে সবচেয়ে বেশি জরুরি, বাচ্চাদের মধ্যে সঠিক হাইজিন রুটিন গড়ে তোলা।


```