Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Boiled food: ডায়েটের জন্য ভাজাভুজি ছেড়েছেন! পুষ্টিগুণ বজায় রাখতে কি সেদ্ধ খাবারই ভরসা?

সেদ্ধ খাবার স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে- এতে যেমন হজম ভালো হয়, তেমনই পুষ্টিও বজায় থাকে। তবে সেখানেও শর্ত একটাই।

Boiled food: ডায়েটের জন্য ভাজাভুজি ছেড়েছেন! পুষ্টিগুণ বজায় রাখতে কি সেদ্ধ খাবারই ভরসা?

ডায়েটের জন্য কি সেদ্ধ খাবারই ভরসা?

শেষ আপডেট: 24 May 2025 20:52

দ্য ওয়াল ব্যুরো: সেদ্ধ খাবার (boiled food) খাওয়া- একটা প্রাচীনতম রান্নার পদ্ধতি। ইতিহাস ঘেঁটে দেখা যায়, মানুষ যখন আগুনের ব্যবহার শিখল, তখন থেকেই সেদ্ধ খাবারের প্রচলন। আধুনিক পুষ্টিবিজ্ঞান (nurtrition science) বলছে, এই সাধারণ রান্নার পদ্ধতিই বহুক্ষেত্রে হতে পারে আপনার সুস্থ জীবনধারার চাবিকাঠি (key of healthy lifestyle)।

তবে সেদ্ধ খাবারের যেমন একাধিক উপকারিতা রয়েছে, তেমন কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেদ্ধ খাবারের কী কী উপকারিতা রয়েছে? দেখে নেওয়া যাক এক নজরে-

১. পুষ্টিগুণ ধরে রাখে
সেদ্ধ করার ফলে, বিশেষ করে জলে দ্রবণযোগ্য ভিটামিনের (Vitamins) গুণাগুণ (যেমন- ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি) কম তাপে বজায় থাকে। ভাজা বা গ্রিল করা খাবারের তুলনায় এতে পুষ্টিগুণ নষ্টের সম্ভাবনা কম।

২. খাবারে অতিরিক্ত ফ্যাট যুক্ত হয় না
সেদ্ধ করার সময় অতিরিক্ত তেল, ঘি, বাটারের প্রয়োজন হয় না। ভাজা বা স্মোকড খাবারের তুলনায় সেদ্ধ খাবারে ক্যালোরি অনেক কম থাকে। ফলে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৩. সহজে হজম হয়
সেদ্ধ খাবার তুলনামূলকভাবে সহজে হজম হয়। বিশেষত যাঁদের হজমে সমস্যা আছে বা অসুস্থতা থেকে সেরে উঠছেন, তাঁদের জন্য আদর্শ।

৪. হাইড্রেশন বজায় রাখে
স্যুপ বা সেদ্ধ করা লিক্যুইড খাবারে জল থাকে প্রচুর, যা শরীরে জলের ভারসাম্য রক্ষা করে।

৫. ডিটক্সে সাহায্য করে
ডাল বা কিছু নির্দিষ্ট শাকসবজি- এমন কিছু খাবার সেদ্ধ করলে তাতে থাকা প্রাকৃতিক টক্সিন দূর হয়।

সেদ্ধ খাবার বানানোর সময় সঠিক নিয়ম মেনে না চললেই তার বিশেষ কোনও উপকারিতা অবশিষ্ট থাকে না। বেশ কিছু কারণে সেদ্ধ খাবারও তার গুণাগুণ হারায়।

১. জলে দ্রবণীয় পুষ্টি নষ্ট
ভিটামিন C ও B কমপ্লেক্স জাতীয় ভিটামিন সেদ্ধ করার সময় জলে গলে যেতে পারে। সেক্ষেত্রে যদি সেই জল ফেলে দেওয়া হয়, পুষ্টি চলে যায়।

২. স্বাদের ঘাটতি
অনেক সময় বেশিক্ষণ ধরে সেদ্ধ করলে খাবারের স্বাদ হারিয়ে যায়, খেতে একঘেয়ে লাগে।

৩. টেক্সচারে পরিবর্তন
সবজিগুলি অনেক সময় অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে হয়ে যেতে পারে খাবার অতিরিক্ত নরম হয়ে যায়, যা অনেকের কাছে অরুচিকর।

৪. ক্ষতিকারক উপাদান তৈরি হতে পারে
দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় সেদ্ধ করলে স্টার্চযুক্ত খাবারে ক্ষতিকর উপাদান যেমন অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে, যদিও এই ঝুঁকি ভাজার তুলনায় অনেকটাই কম।

কীভাবে আরও স্বাস্থ্যকরভাবে সেদ্ধ খাবার রান্না করবেন?
•    কম জল ব্যবহার করুন – যাতে পুষ্টি কম নষ্ট হয়।
•    দীর্ঘ সময় ধরে রান্না করবেন না– দীর্ঘসময় তাপে রাখলে ভিটামিন নষ্ট হয়।
•    সেদ্ধ করার পর সেই জল অন্য রান্নাতেও ব্যবহার করুন – স্যুপ বা শাকসবজির সেদ্ধ জল ফেলে না দিয়ে রান্নায় ব্যবহার করুন।
•    স্বাদ বাড়াতে সেদ্ধ খাবারে নানারকম হার্বস ব্যবহার করুন – যাতে খাবার একঘেয়ে না লাগে।

সেদ্ধ খাবার স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে- শর্ত একটাই, সঠিকভাবে রান্না করতে হবে। এতে যেমন হজম ভালো হয়, তেমনই পুষ্টিও বজায় থাকে। তবে খাবারের বৈচিত্র্য এবং পুষ্টির ভারসাম্য রক্ষায় মাঝে মাঝে রান্নার অন্যান্য স্বাস্থ্যকর পদ্ধতিও (যেমন স্টিম, বেক বা সতে) কাজে লাগানো যেতে পারে।


```