Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উচ্চ রক্তচাপের সমস্যার সমাধান লুকিয়ে 'গ্রিন জুসে', লাগবে না ওষুধও! কী বলছেন বিশেষজ্ঞরা?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে- প্রতিদিন সকালে একটি বিশেষ গ্রিন জুস খেলে উচ্চ রক্তচাপ একেবারে সেরে যায় এবং ওষুধের প্রয়োজনও পড়ে না।

উচ্চ রক্তচাপের সমস্যার সমাধান লুকিয়ে 'গ্রিন জুসে', লাগবে না ওষুধও! কী বলছেন বিশেষজ্ঞরা?

গ্রাফিক্স- দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 29 May 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ রক্তচাপ (High Blood Pressure) বা হাইপারটেনশন (Hypertension) সাধারণত ‘সাইলেন্ট কিলার’ নামেই বেশি পরিচিত। একে নিয়ন্ত্রণে রাখাও বেশ কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে। একবার উচ্চরক্তচাপের সমস্যা শুধু হলে নানা রকম ভাবে শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে, চাপ পড়ে হার্টের স্বাস্থ্যের (Heart Health) ওপরও।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে- প্রতিদিন সকালে ধনে, পুদিনা, মেথি, কারিপাতা এবং পালং শাক দিয়ে তৈরি একটি বিশেষ জুস খেলে উচ্চ রক্তচাপ একেবারে সেরে যায় এবং ওষুধের প্রয়োজনও পড়ে না।

গবেষণা বলছে, সবুজ শাকসবজিতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ডায়েটারি নাইট্রেট হার্টের জন্য উপকারী এবং রক্তচাপ নিয়ন্ত্রণে এর ভূমিকা রয়েছে। তবে এগুলোর রক্তচাপ কমানোর প্রভাব সুস্পষ্ট বা দীর্ঘস্থায়ী নয়।

•    ২০২০ সালের এক গবেষণায় দেখা গেছে, ৫ সপ্তাহ নিয়মিত শাকসবজি বা নাইট্রেট ট্যাবলেট খাওয়ার পরও উচ্চ রক্তচাপে কোনও বড় পরিবর্তন আসেনি।
•    ২০১৪ সালের আরেক গবেষণায় উচ্চ নাইট্রেটযুক্ত ডায়েটে থাকা সত্ত্বেও রক্তচাপ বা ধমনীর স্বাস্থ্যে কোনও পার্থক্য দেখা যায়নি।

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা শুধুমাত্র ঘরোয়া প্রতিকারে নিরাময় হয় না। এটি নিয়ন্ত্রণে রাখতে হলে প্রয়োজন নির্দিষ্ট ওষুধ, জীবনধারার পরিবর্তন, এবং চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণ।

বিশেষজ্ঞ কী বলছেন?

ডা. শালিন নাগোরি বলেন, ‘অনেকে ভাবতেই পারেন একটা ‘গ্রিন স্মুদি’ মানেই সব সমস্যার সমাধান। অথচ বহু রোগী ওষুধ খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তাই বিষয়টা অতটাও সহজ নয়। হাই ব্লাড প্রেসার কমাতে ওষুধ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্ট্রেস ম্যানেজমেন্ট সব একসাথে করতে হয়। একা কোনও জুস বা খাবার এর সমাধান হতে পারে না।’

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বন্ধ করে দেওয়ার ফল মারাত্মক হতে পারে। অনেক ক্ষেত্রেই হঠাৎ ওষুধ বন্ধ করলে ‘রিবাউন্ড হাইপারটেনশন’ দেখা দেয়, যেখানে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। ডাক্তারের কথা না মেনে ওষুধ বন্ধ করলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিওরের ঝুঁকি বেড়ে যায়।

সবুজ শাকসবজির জুস খাওয়া ক্ষতিকর নয় যদি তা পরিষ্কারভাবে তৈরি করা হয় এবং পরিমিত খাওয়া হয়। এতে রয়েছে প্রচুর ভিটামিন (A, C, K), অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। তবে অতিরিক্ত খেলে, যেমন বেশি মেথি বা কারিপাতায় অনেকের হজমের সমস্যা হতে পারে। কিডনি রোগী বা যাঁরা নির্দিষ্ট কিছু ওষুধ খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে বাড়তি পটাশিয়াম ঝুঁকিপূর্ণ হতে পারে।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বিজ্ঞানসম্মত ও কার্যকর উপায় কী?
•    ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ খাওয়া
•    খাবারের নুনের পরিমাণ কমানো, ফলমূল-শাকসবজি ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর খাবার খাওয়া
•    প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম
•    মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ঘুম ঠিক রাখা
•    ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বাদ দেওয়া
•    নিয়মিত রক্তচাপ মাপা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া

সবুজ শাকসবজি হার্টের জন্য ভাল, এতে কোনও সন্দেহ নেই। তবে এই শাকসবজি দিয়ে বানানো জুসকে যদি উচ্চ রক্তচাপের ‘চিকিৎসা’ মনে করা হয়, তাহলে সেটা ভুল ধারণা। রোগ নিয়ন্ত্রণ আর নিরাময় এক জিনিস নয়।


```