বর্ষাকালে মহিলাদের যোনি সংক্রমণের (Vaginal Infection) আশঙ্কা বেড়ে যায়। এই সময় কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, জানুন চিকিৎসকের পরামর্শ।

বর্ষাকালে বাড়ে যোনির সংক্রমণ (Vaginal Infection)।
শেষ আপডেট: 17 July 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকাল (Monsoon) মানেই অনেকের কাছে প্রেম, ভালমন্দ খাবার আর জলজমা রাস্তা— এই সব। কিন্তু এসবের পাশাপাশি এই ঋতুতে নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষ করে মহিলাদের যোনি (Vaginal Infection) ও মূত্রনালির সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
চিকিৎসকরা জানাচ্ছেন আর্দ্রতা এবং আর্দ্র আবহাওয়া ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়, যার ফলে এই সময় যোনি সংক্রমণের (Vaginal Infection) প্রবণতাও বাড়ে। কী কী সংক্রমণ হয়, কাদের বেশি হয়, এড়ানোর উপায় কী-- এই সব কিছু নিয়ে টিপস দিচ্ছেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক, ডক্টর দীপ্তি অশ্বিন।
ব্যাকটেরিয়া: ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, ক্ল্যামিডিয়া, গনোরিয়া ইত্যাদি
ছত্রাক: ক্যান্ডিডিয়াসিস
ভাইরাস: HPV, হার্পিস সিমপ্লেক্স
পরজীবী: ট্রাইকোমোনিয়াসিস
বাহ্যিক রাসায়নিক উপাদান: স্প্রে, ডুচ ইত্যাদি
যাঁদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ঠিক থাকে না
যারা আঁটসাঁট ও ঘামে ভেজা অন্তর্বাস পরেন
যারা দীর্ঘক্ষণ ট্যাম্পন ব্যবহার করেন
যাঁরা স্নান বা প্রস্রাবের পর যোনি সঠিকভাবে পরিষ্কার রাখেন না
বা যাঁদের মেনোপজ হয়েছে এবং এস্ট্রোজেনের অভাবে যোনি শুকনো হয়ে থাকে
যোনি বা যোনিপথে চুলকানি
সাদা থকথকে ডিসচার্জ
যোনিপথে জ্বালা, লালচে ভাব বা ফুসকুড়ি
প্রস্রাব বা যৌন মিলনের সময় জ্বালা
অধিকাংশ ক্ষেত্রে একটি সাধারণ পেলভিক এক্সামিনেশনেই সংক্রমণ ধরা পড়ে যায়। তবে কখনও কখনও ডিসচার্জ ল্যাবে পরীক্ষা করতে হয়। যদি সঙ্গী কোনও যৌনবাহিত রোগে আক্রান্ত হন, তবে আপনার কোনও উপসর্গ না থাকলেও ডাক্তার দেখান জরুরি।
ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
গরম জলে যোনিপথ ধোওয়া, তবে কোনও সুগন্ধি সাবান বা ডুচ ব্যবহার না করা
প্রস্রাবের পর সামনের দিক থেকে পিছনের দিকে পরিষ্কার করা
যোনিপথ শুকনো রাখা
পিউবিক হেয়ার অতিরিক্ত শেভ না করা—এটা প্রাকৃতিক সুরক্ষা দেয়
যৌন মিলনের আগে ও পরে প্রস্রাব করা
সুতির ঢিলেঢালা অন্তর্বাস পরা
টাইট প্যান্ট, ভেজা জামাকাপড়, সুগন্ধযুক্ত স্যানিটারি প্যাড এড়িয়ে চলা
পিরিয়ডের সময়ে প্যাড ৪ ঘণ্টা পরপর, ট্যাম্পন ২ ঘণ্টা অন্তর এবং কাপ ৮ ঘণ্টা অন্তর বদলানো
পর্যাপ্ত জল খাওয়া (২–৩ লিটার)
দই খাওয়া—ভ্যাজিনাল পিএইচ ব্যালান্স রাখতে সাহায্য করে
নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা (কন্ডোম ব্যবহার)