Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমার যোনি, আমার সন্তান, যা খুশি বলব', ‘ন্যাচারাল বার্থ’ নিয়ে ট্রোলিংয়ের জবাব রিচার

মেয়ের জন্মের গল্পে 'ন্যাচারাল বার্থ' লিখে ট্রোলড রিচা চাড্ডা। কড়া জবাব দিলেন—‘আমার যোনি, আমার সন্তান, যা খুশি বলব।’

 

'আমার যোনি, আমার সন্তান, যা খুশি বলব', ‘ন্যাচারাল বার্থ’ নিয়ে ট্রোলিংয়ের জবাব রিচার

রিচা চাড্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 July 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: কন্যাসন্তান 'জুনাইরা'র প্রথম জন্মদিনে ইনস্টাগ্রামে আবেগঘন ভিডিও শেয়ার করেছিলেন রিচা চাড্ডা। মাতৃত্বের গোটা যাত্রা তুলে ধরে সেই ভিডিও মন ছুঁয়ে যায় বহু অনুরাগীর। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হয় বিতর্কে—কারণ রিচা ক্যাপশনে লিখেছিলেন, “ন্যাচারাল বার্থ”। আর সেই শব্দ নিয়েই শুরু হয় ট্রোলিং।

রিচা লেখেন, “এক বছর আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েক ঘণ্টার লেবার পেইন আর মাত্র ২০ মিনিটে জন্মেছিল আমার মেয়ে। ন্যাচারাল বার্থ! তারপর জীবন আর আগের মতো থাকেনি। আমার শরীর, মন—সব যেন নতুন করে সাজানো হয়েছে, বলেই মনে হয়েছে। জুনাইরার জন্মের দিন আমিও যেন নতুন করে জন্মেছিলাম, একজন মা হিসেবে।”

ভক্তদের শুভেচ্ছার পাশাপাশি অনেকে প্রশ্ন তোলেন রিচার ব্যবহার করা “ন্যাচারাল বার্থ” শব্দটি নিয়ে। এক ইউজার মন্তব্য করেন, “আজকাল সব বার্থই তো ন্যাচারাল। বিজ্ঞান তো মায়েদের সাহায্য করতেই আছে।” উত্তরে রিচা সোজাসাপটা বলেন, “আমি যদি লিখতাম ‘নর্মাল ডেলিভারি’, তাহলেও তো আপনি এমন কিছু বলতেন।”

এক পর্যায়ে সেই ব্যক্তি তাঁকে “ভ্যাজাইনাল ডেলিভারি” বলতে বলেন। জবাবে রিচা লেখেন, “কিন্তু যদি আমি ‘ভ্যাজাইনাল ডেলিভারি’ না বলতে চাই? এটা তো আমার পেজ, আমার ভ্যাজাইনা, আমার বাচ্চা। ফেমিনিজম আমাকে শিখিয়েছে নিজের পছন্দমতো শব্দ ব্যবহার করতে। তাই…”

পরবর্তীতে তিনি কমেন্ট থ্রেড মুছে ফেলেন ঠিকই, কিন্তু বুঝিয়ে দেন—নিজের শব্দচয়ন নিয়ে তিনি আপস করবেন না।

এই একই বিতর্কে সম্প্রতি জড়িয়েছিলেন অভিনেতা সুনীল শেট্টিও। এক সাক্ষাৎকারে তিনি মেয়ের “ন্যাচারাল ডেলিভারি”র প্রশংসা করেন। তার পর অনেকেই অভিযোগ তোলেন, তিনি যেন অপারেশন করে বাচ্চা জন্ম দেওয়াকে ছোট করছেন। পরে সুনীল শেট্টিও দুঃখপ্রকাশ করে বলেন, “আমি কারও মনে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আমি মহিলাদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।”


```