Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

চিয়া সিডস সবার জন্য উপকারী নাও হতে পারে! কারা এই 'সুপারফুড' এড়িয়ে চলবেন, জানালেন চিকিৎসক

ফাইবার, প্রোটিন আর ওমেগা-৩ সমৃদ্ধ এই ‘সুপারফুড’ অনেকেই নিয়মিত খাচ্ছেন। কিন্তু সত্যিই কি এটি সবার জন্য নিরাপদ?

চিয়া সিডস সবার জন্য উপকারী নাও হতে পারে! কারা এই 'সুপারফুড' এড়িয়ে চলবেন, জানালেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 October 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যুগে হেলদি খাবার নিয়ে সবার মধ্যেই অল্পবিস্তর সচেতনতা তৈরি হয়েছে। সেখানে চিয়া সিডস (Chia seeds) এখন প্রতিটি স্মুদি, ব্রেকফাস্ট বা 'হেলথ ফুডে'র জনপ্রিয় উপাদান। ফাইবার, প্রোটিন আর ওমেগা-৩ সমৃদ্ধ এই ‘সুপারফুড’ (superfood chia seeds benefits) অনেকেই নিয়মিত খাচ্ছেন। কিন্তু সত্যিই কি এটি সবার জন্য নিরাপদ?

ফর্টিস হাসপাতালের (বসন্ত কুঞ্জ, দিল্লি) গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট শুভম বৎস তাঁর ২৩ অক্টোবরের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, চিয়া সিডস সবার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় এবং কিছু মানুষকে বিশেষভাবে সতর্ক হতে হবে।

চিয়া সিডস সবসময় জলে ভিজিয়ে খাওয়া উচিত। আগের রাত বা খাওয়ার কমপক্ষে আধ ঘণ্টা আগে তা ভিজিয়ে রাখলে সঠিক উপকার পাওয়া যায়। জলে ভেজানোর পর এটি জেলির মতো অবস্থা নেয়, যা খেলে অনেকটা সময় পেট ভরা থাকার অনুভূতি দেয়। এর ফলে খিদে কমে এবং স্বাভাবিকভাবে বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।

তবে এখানেও বিশেষ কিছু নিয়ম মানার রয়েছে। ডাঃ শুভম বারবার সাবধান করে দিতে বলেছেন, “চিয়া সিডস নিয়ে অতিরিক্ত মাতামাতি না করাই ভাল। কিছু শারীরিক পরিস্থিতির মানুষের ক্ষেত্রে চিয়া সিড ডায়েটে যোগ করার আগে সাবধানতা জরুরি।”

তিনি বিশেষ করে উল্লেখ করেছেন কারা সতর্ক থাকবেন -

উচ্চ রক্তচাপের রোগীরা:
চিয়া সিডসে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ওমেগা-৩ থাকে, যা রক্তচাপ ও হৃৎপিণ্ডের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। উচ্চ রক্তচাপ থাকলে এগুলোর পরিমাণ নজরে রাখা জরুরি।

রক্ত পাতলা করার ওষুধ খান যাঁরা:
যদি আপনি অ্যাসপিরিন বা অন্যান্য ব্লাড-থিনার খাচ্ছেন, চিয়া সিডসের ওমেগা-৩ এ ক্ষেত্রে রক্ত আরও পাতলা করে দিতে পারে এবং রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।

হজমের সমস্যা রয়েছে যাঁদের:
পেটভার, গ্যাস বা আইবিএস (IBS) থাকলে চিয়া সিডস পেটের অস্বস্তি আরও বাড়াতে পারে।

কিডনির রোগীরা:
চিয়া সিডসে পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ বেশি থাকে, যা কিডনির সমস্যাযুক্ত রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। তাঁদের জন্য চিয়া সিডস সম্পূর্ণ এড়িয়ে চলাই ভাল।

ডাঃ শুভম বৎস জানিয়েছেন, “চিয়া সিডস অনেকের জন্য উপকারী হতে পারে, কিন্তু এটি সকলের জন্য ‘ওয়ান-সাইজ-ফিটস-অল’ নয়। নিজের স্বাস্থ্যের অবস্থা সঠিক ভাবে জানার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই তা খাওয়া উচিত।”


```