ওজন কমানো নিয়ে বাড়তি চিন্তার কারণই নেই। এই ব্যাপারে অভিনেত্রী শেহনাজ গিলের অসাধারণ রূপান্তর অনেকের কাছে অনুপ্রেরণা (Shehnaaz Gill weight loss diet)।

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 3 December 2025 12:30
দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির সিজন (wedding season), হাতে অনেকগুলো নিমন্ত্রণ। যাঁরা ভীষণ খাদ্যরসিক (food lover), তাঁদের জীবনে একটাই একটাই প্রশ্ন - খেয়েদেয়েও কি কোনওভাবে ছিপছিপে থাকা সম্ভব নয়? কিন্তু যদি আপনাকে বলা হয়, ওজন কমানো (weight loss diet) নিয়ে বাড়তি চিন্তার কারণই নেই? এই ব্যাপারে অভিনেত্রী শেহনাজ গিলের (Shehnaaz Gill) অসাধারণ রূপান্তর বহু মানুষের কাছে অনুপ্রেরণা।
গত কয়েক বছরে অভিনেত্রী চোখে পড়ার মতো ওজন কমিয়েছেন, ফিট-ছিপছিপে শরীর তাঁকে তাঁর কেরিয়ারে করে তুলেছে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী। শুধু তাই নয়, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে মাঝে মাঝেই উঠে এসেছে সেই সহজ অভ্যাসগুলির কথা (weight loss tips), যেগুলি তাঁকে অতিরিক্ত ওজন ঝরাতে সাহায্য করেছে। আর সেই অভ্যাসগুলিকেই আরও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করলেন পুষ্টিবিদ এবং ফিটনেস কোচ কুণাল ছিব্বর।
৯ নভেম্বর নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি বুঝিয়েছেন, কীভাবে শেহনাজের এই সহজ খাদ্যাভ্যাস সাধারণ মানুষেরও কাজে লাগতে পারে।
শেহনাজ গিল কীভাবে ওজন কমালেন (Shehnaaz Gill weight loss)?
২০২১ সালের একটি ইনস্টাগ্রাম ভিডিওতে শেহনাজ স্পষ্ট করে বলেছিলেন, চরম কোনও সিদ্ধান্ত যেমন ‘একেবারে এটা খাবেন না, ওটা খাবেন না’ - এই ধরনের স্ট্রিক্ট ডায়েটে তিনি বিশ্বাস করেন না। তাঁর কথায়, “একদম না খেয়ে থাকার কোনও দরকার নেই। সব কিছুই খাবেন, তবে তা হতে হবে পরিমাণে সীমিত (portion control diet)।" অর্থাৎ, যেটা খাচ্ছেন, সেটা ঠিক কতটা পরিমাণে খাচ্ছেন তার ওপর নির্ভর করছে ওজন নিয়ন্ত্রণ।
শেহনাজের মতে, ওজন কমানোর জন্য নুন, চিনি বা পছন্দের খাবার একেবারে বাদ দিয়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। বরং কীভাবে পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়, সেটাই আসল। “সব কিছুই খান, তবে সীমিত মাত্রায়,” - বলেছিলেন শেহনাজ। তাঁর মতে, ওজন কমানো মানে কোনও খাবার ত্যাগ করা নয়, বরং ব্যালেন্স বজায় রাখাই আসল কথা।
শেহনাজের এই টিপস কীভাবে আপনিও কাজে লাগাতে পারেন?
পুষ্টিবিদ কুণাল ছিব্বর এই সাধারণ ভাবনাচিন্তার পিছনে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাই তুলে ধরেছেন। তাঁর মতে, শেহনাজের মূল ফোকাস ছিল পরিমাণে নিয়ন্ত্রণ রাখা (portion control) - অর্থাৎ প্রতিবার যা খাবেন, তা কতটা পরিমাণে খাবেন সেই নিয়ন্ত্রণ। এই পদ্ধতি স্বাভাবিকভাবেই ক্যালোরি কমাতে সাহায্য করে, কিন্তু আপনাকে বঞ্চিৎ করবে না বা বারবার খিদেও পাবে না।
কুণালের ব্যাখ্যায়, প্রতিদিনের ডায়েট থেকে ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিনের কোনও অংশই বাদ দেওয়া উচিত নয়। বরং এই তিনের সুষম মিশ্রণ শরীরে শক্তির যোগান বজায় রাখে এবং একবারে অনেকটা বেশি খেয়ে ফেলা বা বিঞ্জ ইটিং (binge eating) -এর প্রবণতা কমায়।
তিনি আরও জানান, শেহনাজের ডায়েট নিয়ে এই চিন্তাভাবনা খুবই সহজ। অ্যালার্জি যদি থাকে, তাহলে ঠিক আছে। নাহলে কোনও খাবারই বাদ দেওয়া উচিত নয়। ভাত, রুটি, ইডলি, রুটি, ডিম, দুধ বা চকোলেট - যাই হোক না কেন, সবই খাওয়া যাবে, তবে 'একটু একটু করে'।