উপসর্গ নিয়ে সন্দেহ হলে বা স্বাস্থ্যে পরিবর্তন লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ (inflammation symptoms when to see a doctor)।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 November 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: যেকোনও রকম আঘাত, সংক্রমণের প্রতিক্রিয়ায় শরীরে লালচেভাব, ব্যথা, গরম অনুভূতি বা ফুলে যাওয়া - এসব লক্ষণ খুব স্বাভাবিক (symptoms of inflammation)। সাধারণত এই প্রতিক্রিয়া অল্প সময়ের জন্যই থাকে, বেশ তীব্রও হতে পারে। দ্রুত দেখা দিলেও সাধারণত আঘাত বা সংক্রমণ কমে গেলেই খুব বেশি হলে ২ সপ্তাহের মধ্যে তা মিলিয়ে যায়। কিন্তু কখন বুঝবেন তা গুরুতর পর্যায়ে পৌঁছেছে, এবার ডাক্তারের পরামর্শ নিতেই হবে (inflammation symptoms when to see a doctor)?
নানা ধরনের অসুস্থতা থেকে আমাদের সুরক্ষাকবচ হল শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা (immune system) । স্বাভাবিকভাবে সেই সমস্যার 'রেসপন্সে' শরীর যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, তাকেই বলে প্রদাহ বা ইনফ্লেমেশন (inflammation)। ক্ষতস্থানে বা আক্রান্ত জায়গায় রোগ প্রতিরোধী কোষ, বিভিন্ন পুষ্টি ও প্রয়োজনীয় উপাদান পৌঁছে দিয়ে শরীরকে নিজে থেকেই সেরে উঠতে সাহায্য করে এই ইনফ্লেমেশন।
তবে সমস্যা তৈরি হয় যখন এই ইনফ্লেমেশন দীর্ঘস্থায়ী হয় বা শরীরে মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। তখন এটি শরীরের টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে নানা রোগের পথ খুলে দিতে পারে।
কেন ইনফ্লেমেশন বা প্রদাহ ক্ষতিকর হতে পারে?
১. দীর্ঘস্থায়ী প্রদাহ (Chronic inflammation)
দীর্ঘ সময় ধরে চলতে থাকা প্রদাহ আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রে আগে থেকেই থাকা রোগ আরও খারাপ হওয়ারও আশঙ্কা থাকে। দীর্ঘস্থায়ী প্রদাহ কয়েক মাস বা অনেক সময় কয়েক বছর পর্যন্ত চলতে পারে।
২. অটোইমিউন ডিজিজ (Autoimmune disease)
কখনও কখনও প্রদাহজনিত প্রতিক্রিয়া ভুলবশত শরীরের স্বাস্থ্যকর কোষকেই আক্রমণ করে। তখন অটোইমিউন রোগ তৈরি হয়, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেই নিজের কোষকে ক্ষতি করতে শুরু করে।
৩. একটানা ব্যথা ও অস্বস্তি
প্রদাহের ফলে প্রবল ব্যথা ও অস্বস্তি দেখা দিতে পারে, যা দৈনন্দিন জীবন ও মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে।
কী কারণে দীর্ঘস্থায়ী প্রদাহ হয়?
দীর্ঘমেয়াদি সংক্রমণ, দূষণ বা রাসায়নিক পদার্থের দীর্ঘস্থায়ী সংস্পর্শ, অটোইমিউন রোগ বা বারবার হওয়া তীব্র প্রদাহ দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশনের কারণ হতে পারে।
কিছু জীবনযাপনের অভ্যাসও দীর্ঘস্থায়ী প্রদাহ বাড়ায়:
যে প্রদাহের লক্ষণগুলো উপেক্ষা করা উচিত নয়
১. ফোলা
শরীরের নির্দিষ্ট জায়গায় হঠাৎ ফোলা দেখা দিলে তা প্রদাহের লক্ষণ হতে পারে এবং প্রয়োজন হতে পারে চিকিৎসার।
২. লালচে ভাব ও আঘাতের জায়গায় গরম অনুভূতি
রক্তপ্রবাহ বেড়ে গেলে আক্রান্ত জায়গা লাল হয়ে যায় এবং ছুঁলে গরম লাগে।
৩. জ্বর
শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া সংক্রমণ বা প্রদাহের গুরুত্বপূর্ণ সংকেত।
তীব্র প্রদাহের তুলনায় এগুলি লুকিয়ে থাকে বেশিদিন, ধীরগতিতে বাড়ে এবং স্থায়ী হয়—
১. ক্লান্তি
যদি কোনও কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে ক্লান্তি অনুভূত হয়, তা দীর্ঘস্থায়ী প্রদাহের ইঙ্গিত হতে পারে।
২. লাগাতার ব্যথা
একটানা ব্যথা যা সহজে কমে না বা বারবার ফিরে আসে।
৩. জয়েন্ট স্টিফনেস
সকালে ঘুম থেকে উঠেই জয়েন্টে শক্তভাব বুঝতে পারা বা ব্যথা অনুভূত হলে প্রদাহের সম্ভাবনা থাকে।
৪. হজমের সমস্যা
ব্লোটিং, পেটব্যথা, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য - এসবই দীর্ঘস্থায়ী প্রদাহের প্রভাব হতে পারে।
৫. অজানা কারণে ওজন বাড়া বা কমা
হরমোনগত পরিবর্তন বা খিদে সংক্রান্ত সমস্যা প্রদাহের কারণে হতে পারে।
৬. ক্ষত শুকোতে দেরি হওয়া ও বারবার সংক্রমণ
রোগ প্রতিরোধ ক্ষমতায় ভারসাম্যহীনতা তৈরি হলে সংক্রমণ বাড়ে এবং ক্ষত সারতে দেরি হয়।
৭. ত্বকের সমস্যা
একজিমা, সোরিয়াসিস, র্যাশ বা ত্বকের সংবেদনশীলতা বাড়ার কারণও দীর্ঘস্থায়ী প্রদাহ হতে পারে।
অন্যান্য লক্ষণের মধ্যে আছে মনোযোগ কমে যাওয়া, ব্রেইন ফগ, মুড সুইং ইত্যাদি।
কখন ডাক্তারের কাছে যাবেন?
দীর্ঘস্থায়ী প্রদাহ সময়মতো নিয়ন্ত্রণ না করলে শরীরে বহু ধরনের ক্ষতি করতে পারে। তাই উপসর্গ নিয়ে সন্দেহ হলে বা স্বাস্থ্যে পরিবর্তন লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।