অনেকেই ভাববেন, আমি তো রোজ হাঁটি। তাতেও সুফল মিলছে না কেন! এখানেই বড় ভুল ধরিয়ে দিলেন ডাক্তারবাবু (walking tips to reduce weight and diabetes)।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 14 January 2026 18:19
দ্য ওয়াল ব্যুরো: ডায়াবেটিসের (diabetes) রিপোর্ট রাতের ঘুম ছুটিয়েছে একপ্রকার। কিছুতেই কমানো যাচ্ছে না। খাওয়াদাওয়া যতটা সম্ভব মেনে করার চেষ্টাও চলছে। এক্সারসাইজ-জিম (exercise and gym routine) করার সময়ও মিলছে না ঠিক করে। অন্যদিকে লাইফস্টাইল ডিজিজের (lifestyle disease) আরও একটা বড় সমস্যা হল বাড়তে থাকা ওজন (obesity and weight management)। দুটো সমস্যারই দাওয়াই আছে, এবং সমাধান মিলবে একটি সহজ উপায়েই - তা হল হাঁটা (walking tips to reduce weight and diabetes)।
কিন্তু কথা হচ্ছে, অনেকেই এখানে ভাববেন, আমি তো রোজ হাঁটি (daily walking tips)। অফিস থেকে ফেরার পথে হোক বা সকালে বিকেলে নিয়ম মেনে বেরনো হোক, হাঁটা তো হয়েই যায়। কিন্তু তাতেও সুফল মিলছে না কেন! এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটি ধরিয়ে দিলেন কলকাতার ডায়াবেটোলজিস্ট ও এন্ডোক্রিনোলজিস্ট আশিস মিত্র।
কীভাবে হাঁটলে ওজন, ডায়াবেটিস দুটোই কমবে? কী বলছেন ডাক্তারবাবু?
ওজন এবং ডায়াবেটিস কমাতে হাঁটার একটা বিশেষ নিয়ম আছে। তা মেনে চলা জরুরি। ডাঃ আশিস মিত্রের কথায়, 'খুব ভাল ফল পেতে গেলে প্রথম ৩ মিনিট খুব জোরে হাঁটতে হবে। আর পরের ৩ মিনিট স্বাভাবিক গতিতে হাঁটতে হবে।' এইভাবেই এটা প্রথম কয়েকদিন ঘড়ি ধরে প্র্যাকটিস করতে পারেন। ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে।'
সকালে হাঁটা ভাল নাকি বিকেলে?
তাঁর কথায়, 'ওজন এবং ডায়াবেটিস কমাতে চাইলে সবথেকে ভাল ফল দেয় সকালের হাঁটা। তাও কিন্তু খালি পেটে। অন্তত ৪০ থেকে ৪৫ মিনিট হাঁটুন।'
অনেকের সকালে সময় হয় না বা উঠতে পারেন না, তাঁরা কী করবেন?
সেক্ষেত্রে বিকেলে হাঁটতেই পারেন, সহজ ভাবে বুঝিয়ে বললেন অভিজ্ঞ ডায়াবেটোলজিস্ট। তিনি বললেন, 'যাঁরা বিকেলে হাঁটবেন, তাঁরা হাটতে যাওয়ার আগে এক কাপ ব্ল্যাক কফি খেয়ে নিতে পারেন।'
এখানে আরও একটি বিশেষ টিপস দিয়েছেন ডাঃ আশিস মিত্র। তাঁর পরামর্শ, 'ব্ল্যাক কফির সঙ্গে যদি এক চামচ মোরিঙ্গা ডাস্ট বা পাউডার অর্থাৎ সজনে পাতার গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, তাহলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।'
ডায়াবেটিস রোগীদের জন্য একটি বিশেষ পরামর্শ দিয়েছেন ডাঃ আশিস। তিনি বারবার মনে করালেন, 'ব্লাড সুগার কমাতে সকালে যেমন হাঁটছেন, সেটা তো রুটিনে রাখতে হবেই, কিন্তু আরও একটা জিনিস করা উচিত। প্রতিবার খাওয়ার পর যদি ১৫ মিনিট করে হাঁটা যায়, তাহলে তা ভীষণ উপকারী, বিশেষত, যদি আপনার খাওয়ার পরের সুগার বাড়ার প্রবণতা থাকে। যাঁদের বয়স হয়েছে, বাইরে বেরিয়ে ওইভাবে হাঁটতে পারেন না, তাঁরা প্রত্যেকবার খাওয়ার পর ১৫ মিনিট করে ঘরেই হেঁটে নিতে পারেন।'
এখানেই একটা প্রশ্ন আসে, কত স্টেপস হাঁটা জরুরি? এখানে কি কোন নিয়ম আছে?
ডাক্তারবাবুর কথায়, 'ডায়াবেটিস কমাতে গেলে কমপক্ষে ৮ হাজার স্টেপস হাঁটতে হবে। কিন্তু ওজন কমাতে গেলে সেটাই হতে হবে ১০ থেকে ১২ হাজার স্টেপস। যদি একেবারে অতটা সময় হাতে না থাকে, সকালে বিকালে মিলিয়েও হাঁটতে পারেন।'