Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নতুন জীবন পেল কিশোর, বিরল নিউরো অস্ত্রোপচারে মৃগী সারল কলকাতার হাসপাতালে

কলকাতার হাসপাতালে এক দুর্লভ ও জটিল অপারেশনের সাহায্যে মৃগী রোগে আক্রান্ত এক কিশোরকে নতুন জীবন দিলেন নিউরো সার্জন ড. রথিজিৎ মিত্র।

নতুন জীবন পেল কিশোর, বিরল নিউরো অস্ত্রোপচারে মৃগী সারল কলকাতার হাসপাতালে

নতুন জীবন পেল কিশোর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 00:35

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (CMRI)-এ এক দুর্লভ ও জটিল অপারেশনের সাহায্যে মৃগী রোগে আক্রান্ত এক কিশোরকে নতুন জীবন দিলেন নিউরো সার্জন ড. রথিজিৎ মিত্র। রোগীটি জন্মের সময় হাইপক্সিক ব্রেন ইনজুরির শিকার হয়েছিলেন, যার ফলে তাঁর সেরিব্রাল পালসি ও গুরুতর মস্তিষ্কজনিত সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে একাধিক ওষুধ খাওয়ার পরেও তার মৃগী রোগ নিয়ন্ত্রণে আসছিল না।

ওই কিশোরের জন্য সাধারণ অস্ত্রোপচার ছিল একেবারেই ঝুঁকিপূর্ণ। ফলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন ভেগাস নার্ভ স্টিমুলেশন (VNS) নামক একটি দুর্লভ ও প্যালিয়েটিভ নিউরোসার্জারির। ড. মিত্র জানান, “এই প্রযুক্তিতে আমরা ঘাড়ের বাঁ পাশে ভেগাস নার্ভে একটি ইলেকট্রোড বসাই এবং তা কলারবোনের কাছে ত্বকের নিচে বসানো একটি পালস জেনারেটরের সঙ্গে যুক্ত করে দিই। এটি নিয়মিত বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে মস্তিষ্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।”

অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর সে হাসপাতাল থেকে একেবারে সুস্থ অবস্থায় ছাড়া পায়। ১৪ দিন পর ডিভাইসটিকে চালু করা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর সেটিং ঠিক করা হবে বলে চিকিৎসকরা জানান। রোগীর পরিবারকে প্রতিদিনের একটি রিপোর্ট রাখতে বলা হয়। চিকিৎসকদের মতে, যদিও VNS অপারেশনে খিঁচুনি পুরোপুরি বন্ধ হয় না। তবে আগের থেকে অনেকটাই কমে।

ড. মিত্র বলেন, “ভারতে এমন অপারেশন হাতে গোনা কিছু হাসপাতালে হয়। পূর্ব ভারতে তো আরও বিরল। এই এটি জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে।''


```