Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

রোজ ডায়েটে ডাল থাকলেও সঠিক গুণ পাচ্ছেন তো! 'ভেজ প্রোটিন' নিয়ে কী পরামর্শ দিলেন পুষ্টিবিদ?

কার্বোহাইড্রেট, ভেজ প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলে ভরপুর এই খাবারটি কীভাবে রান্না ও খাওয়া হচ্ছে, তার উপরই নির্ভর করছে স্বাস্থ্যগুণ।

রোজ ডায়েটে ডাল থাকলেও সঠিক গুণ পাচ্ছেন তো! 'ভেজ প্রোটিন' নিয়ে কী পরামর্শ দিলেন পুষ্টিবিদ?

বিভিন্ন ধরনের ডাল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 September 2025 20:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ঘরে ঘরে ডাল শুধু ‘কমফোর্ট ফুড’ নয়, বরং প্রতিদিনের পুষ্টির সঙ্গী। বেশিরভাগ নিরামিশাষী মানুষই এই একটা প্রোটিনের ওপর বিশেষ ভরসা করেন। কার্বোহাইড্রেট, ভেজ প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলে ভরপুর এই খাবারটি কীভাবে রান্না ও খাওয়া হচ্ছে, তার উপরই নির্ভর করছে স্বাস্থ্যগুণ। ভুল পদ্ধতি কিন্তু বদহজম বা গ্যাসের কারণ হতে পারে, আবার সঠিক পদ্ধতি একে করে তুলতে পারে ‘গাট-ফ্রেন্ডলি সুপারফুড’।

পুষ্টিবিদ ও ডায়াবেটিস এডুকেটর খুশি ছাবড়া সম্প্রতি ইনস্টাগ্রামে ডাল খাওয়ার সম্পূর্ণ গাইড শেয়ার করেছেন। তিনি জানান, অড়হর, মুগ, মুসুর, বিউলির ডাল বা ছোলার ডাল - প্রতিটি ডালের নিজস্ব বৈশিষ্ট্য এবং পুষ্টিগুণ আছে। সঠিক পদ্ধতি মেনে ভিজিয়ে রাখা, মশলার ব্যবহার ও খাওয়ার সময় মেনে চললে ডাল হতে পারে সেরা কমফোর্ট ফুড। তাতে প্রোটিনের সঠিক শোষণ হওয়াও সম্ভব।

ডালের ধরন ও সঠিক খাওয়ার পদ্ধতি

অড়হর ডাল
•    আগে থেকে অন্তত ১ ঘণ্টা ভিজিয়ে হলুদ ও হিং দিয়ে রান্না করা উচিত।
•    প্রোটিন ও কার্বোহাইড্রেটের ভারসাম্য বজায় থাকে, সহজে হজম হয়।
•    দুপুরে খাওয়াই সেরা। সাম্বার বা রসমে এই ডাল আদর্শ।
•    কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা ডাল খাবেন না, আর অতিরিক্ত তেলে রান্না এড়িয়ে চলুন।

অড়হর ডাল

সবুজ মুগ ডাল (গোটা)/ মুগ কড়াই
•    সারারাত ভিজিয়ে অঙ্কুরিত করলে গ্যাস কমে ও হজম সহজ হয়।
•    ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ ও বয়স্কদের জন্য ভাল।
•    ডায়রিয়া, আইবিএস বা লুজ মোশনের সময় এড়িয়ে চলুন।
•    স্প্রাউটেড মুগ চাট, দোসা, চিলা, স্যুপে খাওয়া যায়। সকালে বা দুপুরে খাওয়া সবথেকে ভাল। দৈনিক আধ থেকে এক কাপ যথেষ্ট।

সবুজ মুগ ডাল (গোটা)/ মুগ কড়াই

বিউলির ডাল
•    সারারাত ভিজিয়ে আদা বা হিং দিয়ে রান্না করতে হবে।
•    ভারী ডাল, হজমে সমস্যা থাকলে গ্যাস হতে পারে।
•    দুপুরে বা দোসার আকারে রাতে খাওয়া যায়, তবে গ্রেভি আকারে ডিনারে নয়।
•    হাড় ও জয়েন্ট শক্ত করতে ভাল, তবে গ্যাস্ট্রিকের সমস্যায় বা বয়স্কদের জন্য নয়। সপ্তাহে ২-৩ বার, দিনে আধ কাপ যথেষ্ট।

বিউলির ডাল

ছোলার ডাল
•    ২-৩ ঘণ্টা (সম্ভব হলে সারারাত) ভিজিয়ে ভালভাবে রান্না করতে হবে।
•    ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে উপকারী, কিন্তু অপর্যাপ্ত রান্নায় গ্যাসের ঝুঁকি।
•    দুপুরে খাওয়া ভাল। লাউয়ের সঙ্গে, ধোকলা বা চিলা আকারে উপভোগ্য।
•    গ্যাসট্রিক থাকলে বা ৫ বছরের কম বাচ্চাদের বেশি না দেওয়াই ভাল।

ছোলার ডাল

হলুদ মুগ ডাল
•    সবচেয়ে হালকা ও গাট-ফ্রেন্ডলি। অসুস্থতা-পরবর্তী সময়ে সেরা।
•    সকাল, দুপুর বা রাত, যে কোনও সময়ে খাওয়া যায়।
•    তেল-ঘি বেশি ব্যবহার না করাই ভাল। দিনে এক কাপ যথেষ্ট।

হলুদ মুগ ডাল

মুসুর ডাল
•    ভাল করে ধুয়ে হালকা রান্না করুন। গ্যাস সামান্য হলেও সহজে হজম হয়।
•    ওজন নিয়ন্ত্রণ ও আয়রন ঘাটতি পূরণে সহায়ক।
•    দুপুর বা রাতের খাবারে খাওয়া যায়, তবে কিডনি স্টোন থাকলে নিয়মিত খাবেন না। দৈনিক আধ থেকে এক কাপ যথেষ্ট।

মুসুর ডাল

গ্যাস ও বদহজম কমানোর টিপস

•    ৬-৮ ঘণ্টা ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিড ও গ্যাস তৈরির উপাদান কমে।
•    রান্নার সময় হিং, আদা, জিরে বা জোয়ান ব্যবহার হজম সহজ করে।
•    ডাল ফোটার সময় সাদা ফেনা তুলে ফেলুন, এতেই গ্যাস তৈরি হয়।
•    ভারী ডাল একসঙ্গে বেশি না খাওয়াই ভালো।
•    ইডলি, দোসা, ধোকলার মতো ফারমেন্টেড রেসিপি বেশি গাট-ফ্রেন্ডলি।