Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শুধু ডিম নয়! এইসব নিরামিষ খাবারে মেলে আরও বেশি প্রোটিন, জানালেন ফিটনেস কোচ

আমাদের প্রতিদিনকার ডায়েটে থাকা বেশ কয়েকটি নিরামিষ খাবারে ডিমের থেকেও বেশি প্রোটিন পাওয়া যায়।

শুধু ডিম নয়! এইসব নিরামিষ খাবারে মেলে আরও বেশি প্রোটিন, জানালেন ফিটনেস কোচ

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 September 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: প্রোটিন (protein) শরীরের জন্য অত্যন্ত জরুরি, পেশির শক্তি বাড়ানো থেকে শুরু করে উজ্জ্বল ত্বকস্বাস্থ্যকর হজম ক্ষমতা ও উন্নত মেটাবলিজমসব কিছুর ভিত এই প্রোটিন।

প্রোটিন তৈরি হয় ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড দিয়ে, যা পেশি তৈরি ও মেরামত করে, হরমোন-এনজাইম উৎপাদনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কার্বোহাইড্রেট ও ফ্যাট শরীরে জমা থাকে, কিন্তু প্রোটিন শরীর জমা রাখতে পারে না। তাই নিয়মিত খাবারের মাধ্যমে পর্যাপ্ত প্রোটিনের চাহিদা পূরণ করা জরুরি।

সাধারণত ডিমকেই (egg) প্রোটিনের সবচেয়ে সহজ উৎস বলা হয়। তবে ডিমই একমাত্র নয়। ফিটনেস কোচ গ্রীষ্মা শাহ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানালেনআমাদের প্রতিদিনকার ডায়েটে থাকা বেশ কয়েকটি নিরামিষ খাবারে ডিমের থেকেও বেশি প্রোটিন পাওয়া যায় (vegetarian option for protein)।

সাধারণত একটা ধারণা রয়েছে যে, নিরামিষ খাবারের যা যা অপশন ভারতীয় উপমহাদেশে রয়েছে, তা থেকে দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। তা কিন্তু পুরো ঠিক নয়।  

একটি ডিমে (প্রতি ১০০ গ্রামে প্রায় ৬ গ্রাম প্রোটিন) যতটা প্রোটিন থাকেতার থেকে বেশি প্রোটিন পাওয়া যায় নিচের নিরামিষ খাবারগুলিতে—

পনির (১৪ গ্রাম) – ভারতীয় ডায়েটে বহুল ব্যবহৃত প্রোটিনের উৎস।

গ্রিক ইয়োগার্ট (১০ গ্রাম) – প্রোটিনের সঙ্গে মেলে প্রোবায়োটিকও।

টোফু (১০ গ্রাম) – চেনা একটি উদ্ভিজ্জ প্রোটিন।

সয়া চাঙ্কস (৫২ গ্রাম) – নিরামিষ প্রোটিনের ভাণ্ডার। 

মুগ ডাল (৯ গ্রাম) – হালকাসহজপাচ্য ও তাড়াতাড়ি রান্না করা যায়।

ছোলার ডাল (৯ গ্রাম) – প্যানকেকস্যুপ ও কারির জন্য আদর্শ।

রাজমা (৯ গ্রাম) – পুষ্টিকর ও ভরপেট রাখে।

শস্যবাদাম ও বীজজাত খাবার

কিনোয়া (১৪ গ্রাম) – পূর্ণাঙ্গ প্রোটিন শস্য।

চিনে বাদাম (২৫ গ্রাম) – সাশ্রয়ী প্রোটিনের উৎস।

কাঠবাদাম (২১ গ্রাম) – ভরপুর পুষ্টি ও প্রোটিন।

পেস্তা (২০ গ্রাম) – প্রোটিনের সঙ্গে মেলে ফাইবারও।

সূর্যমুখীর বীজ (২১ গ্রাম) – সালাদের জন্য দারুণ উপাদান।

কুমড়োর বীজ (১৯ গ্রাম) – ছোট হলেও পুষ্টিতে ভরপুর।

ফ্ল্যাক্স সিড (১৮ গ্রাম) – রুটিওটস বা ব্রেডে ব্যবহার করা যায়।

চিয়া সিড (১৭ গ্রাম) – পুডিং বা স্মুদি তৈরিতে আদর্শ।

বিশেষজ্ঞের এক্সট্রা টিপস: ডাল ও শস্য একসঙ্গে খেলে শরীরের জন্য প্রয়োজনীয় সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়যা সম্পূর্ণ প্রোটিন সরবরাহ করে।


```