Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয়দের মধ্যে বাড়ছে প্রোটিনের ঘাটতি, ব্রেকফাস্টে থাকুক এই ৫ রেসিপি

ভারতে ৭০-৮০% মানুষ প্রোটিনের ঘাটতিতে ভোগেন। সহজ কিছু হাই-প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি জানুন, যা শরীরকে দেবে এনার্জি।

ভারতীয়দের মধ্যে বাড়ছে প্রোটিনের ঘাটতি, ব্রেকফাস্টে থাকুক এই ৫ রেসিপি

ওটস-চিয়া দিয়ে ব্রেকফাস্ট

শেষ আপডেট: 3 September 2025 09:55

দ্য ওয়াল ব্যুরো: প্রোটিন শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পেশি ও টিস্যু গঠনে সাহায্য করে না, শরীরে এনজাইম ও হরমোন নিয়ন্ত্রণ করে, পুষ্টি পরিবহণ ও সঞ্চয় করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অথচ আশ্চর্যের বিষয়, ভারতে প্রায় ৭০-৮০ শতাংশ মানুষ প্রোটিনের ঘাটতিতে ভোগেন।
 
১ / ৫
তাই দৈনন্দিন খাবারে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে ব্রেকফাস্টে যদি প্রোটিন থাকে, তবে তা সারা দিনের জন্য এনার্জি জোগায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাই-প্রোটিন ব্রেকফাস্ট খেলে শুধু পেট ভর তা না, শরীরও দীর্ঘক্ষণ চনমনে থাকে।

২ / ৫
সহজ কিছু প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট ঘরে বসেই বানানো সম্ভব। যেমন, ‘ওভারনাইট ওটস উইথ চিয়া সিডস’। দুধে ভিজিয়ে রাখা ওটসের সঙ্গে চিয়া সিডস, পিনাট বাটার বা প্রোটিন পাউডার মিশিয়ে নিলেই সকালে তৈরি হয়ে যায় এক বাটি সুস্বাদু খাবার। এতে মিলবে ফাইবার, কমপ্লেক্স কার্বস ও প্রোটিন একসঙ্গে।

৩ / ৫
‘মুগ ডাল চিলা’ বা ‘বেসন চিলা’ও হতে পারে ভাল বিকল্প। ডাল বা বেসনের ব্যাটার দিয়ে প্যানকেকের মতো বানানো যায়। সঙ্গে দই খেলে প্রোটিনের মাত্রা আরও বেড়ে যায়।

‘মুগ ডাল চিলা’ বা ‘বেসন চিলা’ও হতে পারে ভাল বিকল্প। ডাল বা বেসনের ব্যাটার দিয়ে প্যানকেকের মতো বানানো যায়। সঙ্গে দই খেলে প্রোটিনের মাত্রা আরও বেড়ে যায়।

৪ / ৫
অন্যদিকে, ‘পনীর ভুর্জি’ দ্রুত তৈরি হয় এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। ‘গ্রিক ইয়োগার্ট পারফে’ও বেশ জনপ্রিয়। গ্রিক ইয়োগার্টের সঙ্গে ফল, বাদাম, বীজ মিশিয়ে খেলে মিলবে দ্বিগুণ প্রোটিন।

অন্যদিকে, ‘পনীর ভুর্জি’ দ্রুত তৈরি হয় এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। ‘গ্রিক ইয়োগার্ট পারফে’ও বেশ জনপ্রিয়। গ্রিক ইয়োগার্টের সঙ্গে ফল, বাদাম, বীজ মিশিয়ে খেলে মিলবে দ্বিগুণ প্রোটিন।

৫ / ৫
সব শেষে আছে ‘প্রোটিন স্মুদি’। দুধ বা প্ল্যান্ট-বেসড অপশন, কলা, পিনাট বাটার ও প্রোটিন পাউডার ব্লেন্ড করলেই তৈরি সুস্বাদু পানীয়। যারা তাড়াহুড়োতে থাকেন, তাঁদের জন্য এটি আদর্শ অপশন।

সব শেষে আছে ‘প্রোটিন স্মুদি’। দুধ বা প্ল্যান্ট-বেসড অপশন, কলা, পিনাট বাটার ও প্রোটিন পাউডার ব্লেন্ড করলেই তৈরি সুস্বাদু পানীয়। যারা তাড়াহুড়োতে থাকেন, তাঁদের জন্য এটি আদর্শ অপশন।

```