Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সস্তা, পুষ্টিকর প্রোটিন খুঁজছেন? একমুঠো চিনাবাদামের গুণেই সুস্থ থাকবে হার্ট, কমবে ওজনও

পুষ্টিবিদদের মতে, চিনাবাদাম শুধু সস্তা নয়, প্ল্যান্ট বা উদ্ভিজ্জ প্রোটিন, হেলদি ফ্যাট, ভিটামিন ও মিনারেলসে ভরপুর একটি ‘সুপারফুড’। 

সস্তা, পুষ্টিকর প্রোটিন খুঁজছেন? একমুঠো চিনাবাদামের গুণেই সুস্থ থাকবে হার্ট, কমবে ওজনও

ছবি - গুগল

শেষ আপডেট: 4 July 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল এই যুগে নাটস বা বাদামের পুষ্টিগুণ নিয়ে সবাই খুঁটিনাটি খবর রাখেন। তবে আখরোট, আমন্ড, কাজু, পেস্তার ভিড়ে আরও এক ধরনের বাদাম অনেক সময়েই অবহেলায় থেকে যায়, তা হল চিনাবাদাম। অথচ প্রতিদিন মাত্র একমুঠো চিনাবাদাম আপনাকে দিতে পারে বহু উপকার, তাও খুব কম খরচে।

পুষ্টিবিদদের মতে, চিনাবাদাম শুধু সস্তা নয়, প্ল্যান্ট বা উদ্ভিজ্জ প্রোটিন, হেলদি ফ্যাট, ভিটামিন ও মিনারেলসে ভরপুর একটি ‘সুপারফুড’। রোজকার ডায়েটে মাত্র ৪২ গ্রাম (প্রায় ১৬–২০টি বাদাম) চিনাবাদাম রাখলেই শরীর পাবে প্রায় ১৭০ ক্যালরি। আর তার সঙ্গে একগুচ্ছ উপকারিতা।

চিনাবাদামে কী কী গুণ আছে?

প্রোটিনের ভাল উৎস:
যাঁরা মাছ, মাংস বা ডিম খান না, তাঁদের জন্য চিনাবাদাম দারুণ বিকল্প। মাত্র ৭–১০ গ্রাম চিনাবাদামে একটি ডিমের সমান প্রোটিন পাওয়া যায়। ফলে নিরামিষাশীদের জন্য এটি খুবই কার্যকর।

হার্টের খেয়াল রাখে:
চিনাবাদামে থাকে স্বাস্থ্যকর মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তা ছাড়া, এটি রক্তের জমাট বাঁধা প্রতিরোধ করে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।

হজমের পাশাপাশি, রক্তে সুগারের পরিমাণও নিয়ন্ত্রণে রাখে:
চিনাবাদামে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। একইসঙ্গে এটি ইনসুলিন নিঃসরণ নিয়ন্ত্রণ করে, ফলে হঠাৎ করে রক্তে সুগারের তারতম্য ঘটে না। যাঁরা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের জন্যও এটি উপকারী হতে পারে।

ভিটামিন ও মিনারেলসে সমৃদ্ধ:
চিনাবাদামে রয়েছে ভিটামিন ই, ভিটামিন বি, ফোলেট, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাসিয়াম—যা স্নায়ুতন্ত্র এবং অন্যান্য শারীরিক কার্যকলাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণে রাখে:
চিনাবাদামে ক্যালোরি কম, অথচ ফাইবার আর প্রোটিন বেশি। তাই এটি খেলে দীর্ঘ সময় পেট ভর্তি থাকে। সাম্প্রতিক গবেষণা বলছে, নিয়মিত চিনাবাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, ও মেদ কম জমে।

ক্যানসার প্রতিরোধে সহায়ক:
গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত চিনাবাদাম খান, তাঁদের গ্যাস্ট্রিক কার্ডিয়া অ্যাডেনোকার্সিনোমা নামের পাকস্থলীর এক ধরনের ক্যানসারের ঝুঁকি কমে। বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই কাজ করে।

সতর্কতা: সকলের উপযোগী নয় চিনাবাদাম
চিনাবাদাম অনেকের শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এতে চুলকানি, বমি বমি ভাব, ত্বকে ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। তাই কারও আগে থেকে বাদাম অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়।
উচ্চ রক্তচাপ বা অন্য কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকলেও চিনাবাদাম খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

স্মার্ট টিপস:
•    খোসা সহ বাদাম খান। তাতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে
•    ভাজা বাদাম না খেয়ে কাঁচা বা হালকা সেঁকা বাদাম বেছে নিন
•    চিনি বা নুনমেশানো চিনাবাদামের প্রোডাক্ট এড়িয়ে চলুন

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```