Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

পুজোয় দেদার লেন্স পরে ঘুরে এখন ভুগছেন! সমস্যা কোথায়, বলে দিলেন চিকিৎসকরা

পুজোয় লেন্স পরে ঘোরা শেষে অনেকেই এখন চোখের জ্বালা, লালচে ভাব ও অস্বস্তিতে ভুগছেন। চিকিৎসকরা জানালেন, ঠিকভাবে লেন্স ব্যবহার না করাই এই সমস্যার মূল কারণ।

পুজোয় দেদার লেন্স পরে ঘুরে এখন ভুগছেন! সমস্যা কোথায়, বলে দিলেন চিকিৎসকরা

এআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 October 2025 18:48

দ্য ওয়াল ব্যুরো: পুজোর সাজে চশমা নয়, চোখে ঝলমলে লেন্স, এ যেন এখন নতুন ট্রেন্ড। দুর্গাপুজোর দিনগুলোতে অনেকেই চশমাকে বিদায় জানিয়ে কনট্যাক্ট লেন্সের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু উৎসবের আনন্দ কাটতেই এবার দেখা দিচ্ছে চোখের সমস্যা। কারও চোখ লাল হয়ে যাচ্ছে, কারও ফুলে ঝাপসা হয়ে যাচ্ছে দৃষ্টি, আবার কেউ ভুগছেন চোখ জ্বালাপোড়া ও চুলকানির মতো সমস্যায়।

এক স্কুল শিক্ষক জানালেন, পুজোর পর থেকে চোখ চুলকাচ্ছিল। এখন ফুলে যাচ্ছে ধীরে ধীরে। ঘুম থেকে উঠলে ঝাপসা হচ্ছে। আরেকজনেরও একই সমস্যা। চোখের ভিতরে ব্রণর মতো ফুলে উঠেছে। হাত দিলেই তীব্র যন্ত্রণা।

চোখের চিকিৎসকদের মতে, দীর্ঘদিন বা ভুল নিয়মে কনট্যাক্ট লেন্স ব্যবহারে এ ধরনের সমস্যা খুবই সাধারণ। এক কর্নিয়া বিশেষজ্ঞ জানান, সময়সীমার বেশি লেন্স ব্যবহার করা, সঠিকভাবে ফিট না হওয়া, কেস বা সলিউশন অপরিষ্কার থাকা, বা নিয়মিত সলিউশন না বদলানো- সবকিছু থেকেই চোখে ইনফেকশন হতে পারে। এমনকি নখের খোঁচা বা অপরিষ্কার হাতে লেন্স পরলেও চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।

লেন্স ব্যবহারে সাধারণ সমস্যাগুলি-

  • চোখ থেকে ক্রমাগত জল পড়া
  • চোখ চুলকানো বা জ্বালাভাব
  • আলোর দিকে তাকাতে অসুবিধা
  • চোখ লাল হয়ে কনজাংকটিভাইটিসের মতো হওয়া
  • চোখ শুকিয়ে যাওয়া বা ঝাপসা দেখা

সম্ভাব্য জটিলতা ও চিকিৎসা-

চোখ শুকিয়ে গেলে- দীর্ঘক্ষণ লেন্স পরে থাকলে চোখের জল শুকিয়ে যেতে পারে। এক্ষেত্রে লুব্রিকেটিং ড্রপ ব্যবহার ও লেন্স ব্যবহারে বিরতি দেওয়া প্রয়োজন।
জায়ান্ট প্যাপিলারি কনজাংটিভাইটিস- লেন্সের ফিটিংয়ে সমস্যা থাকলে চোখ কুট কুট করে ও অস্বস্তি হয়। কিছুদিন লেন্স না পরে ওষুধে সেরে যায়।
কর্নিয়াল অ্যাব্রেশন- চোখের উপরের স্তর ছিঁড়ে গেলে বা আঙুল লেগে গেলে ব্যথা ও জ্বালা হতে পারে। নির্দিষ্ট আইড্রপে সেরে যায়।
কর্নিয়াল আলসার- সংক্রমণ ছড়ালে কর্নিয়ায় আলসার হতে পারে। গুরুতর ক্ষেত্রে অস্ত্রোপচারও করতে হতে পারে, আর দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

চোখের যত্নে মেনে চলুন এই নিয়মগুলি-

  • লেন্স পরা বা খোলার আগে হাত ধুয়ে নিন
  • লেন্স পরে ঘুমোবেন না বা স্নান করবেন না
  • অন্য কারও সঙ্গে লেন্স শেয়ার করবেন না
  • প্রতিদিন কেস পরিষ্কার করুন ও ৩ মাস অন্তর বদলে ফেলুন
  • লেন্সের জল নিয়মিত বদলান
  • নিজের ইচ্ছায় কখনও স্টেরয়েড ড্রপ ব্যবহার করবেন না

বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের সময়ে ফ্যাশনের সঙ্গে স্বাস্থ্য সচেতনতাও জরুরি। সামান্য অবহেলায় চোখের ক্ষতি হতে পারে স্থায়ী। তাই আগামী উৎসবে লেন্স পরার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।


```