Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Durga Puja Lifestyle: পুজোর চারদিন খাওয়ায় বেনিয়ম! পেটের অস্বস্তি মেটাবে এই এক গ্লাস পানীয়

অনেকেই তাৎক্ষণিকভাবে ওষুধের উপর নির্ভর করেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ নেওয়া নিরাপদ নয়। যদি হঠাৎ পেটের অস্বস্তি হয়, তাহলে ঘরে বসেই সহজভাবে সমাধান পাওয়া সম্ভব। 

Durga Puja Lifestyle: পুজোর চারদিন খাওয়ায় বেনিয়ম! পেটের অস্বস্তি মেটাবে এই এক গ্লাস পানীয়

ছবি- এআই নির্মিত

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 October 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ক'দিন ধরে আমরা ইচ্ছে মতো খাই। ডায়েট বা নিয়মের কোনো খেয়াল রাখা হয় না। এতে অনেকের পেটের সমস্যা হয়। গ্যাস, বুকজ্বালা বা হজমের সমস্যা এই সময় স্বাভাবিক। অনেকেই তাৎক্ষণিকভাবে ওষুধের উপর নির্ভর করেন, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ নেওয়া নিরাপদ নয়। যদি হঠাৎ পেটের অস্বস্তি হয়, তাহলে ঘরে বসেই সহজভাবে সমাধান পাওয়া সম্ভব (Homemade remedy for indigestion)। প্রয়োজন শুধু দু’টি সাধারণ মশলা।

কীভাবে বানাবেন-

প্রথমে এক গ্লাস জলে এক টেবিল চামচ জোয়ান এবং এক টেবিল চামচ জিরে মিশিয়ে রাখুন। চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, তবে এক ঘন্টার সময়ও যথেষ্ট। এরপর মিশ্রণটি ফুটিয়ে নিন। ফোটানোর সময় জলে আদা দেবেন না।

ফুটিয়ে নেওয়ার পর জল ছেঁকে নিন এবং এতে মিশিয়ে দিন এক চামচ মধু ও লেবুর রস। এই পানীয় দিনে দুইবার খেলে গ্যাস বা হজমের সমস্যা অনেকটাই কমে যায়।

পুজোর চারদিনের ধুমধাম, মিষ্টি ও তেলমশলার খাবার, এমনকি খাওয়ার সময় নিয়ম না মেনে যাওয়া প্রাকৃতিকভাবেই পেটের উপর চাপ ফেলে (Post-festival tips)। এই সহজ পানীয় নিয়মিত পান করলে অন্ত্রের ব্যথা, গ্যাস ও অম্বলের সমস্যা থেকে আরাম পাওয়া যায়। তাই পুজোর আনন্দ ভোগ করার পরেও হজমের সমস্যা এলে নিজেই হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।


```