ভারতে, যেখানে ভাত-রুটি দৈনন্দিন খাদ্যের মূল অংশ, সেখানে একেবারে কার্বস বাদ দেওয়া যেমন কঠিন, তেমনই এতে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের সমস্যাও বাড়তে পারে।

শেষ আপডেট: 3 October 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: 'রুটি, ভাত জীবন থেকে একেবারে বাদ দাও, তাহলেই ওজন কমবে' - এমন পরামর্শ নিশ্চয়ই অসংখ্যবার শুনেছেন! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্রায়শই কার্বোহাইড্রেটকে খারাপ বলে দোষারোপ করেন।
ভারতে, যেখানে ভাত-রুটি দৈনন্দিন খাদ্যের মূল অংশ, সেখানে একেবারে কার্বস বাদ দেওয়া যেমন কঠিন, তেমনই এতে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের সমস্যাও বাড়তে পারে। হঠাৎ করে কদিন ওজন কমাতে হবে ঠিক করে কার্বস বাদ দিয়ে দেওয়া মানে তা ক্র্যাশ ডায়েটই বটে। অনেকেই কম কার্ব ডায়েট মানতে গিয়ে বিরক্ত, খিটখিটে বা বঞ্চিত বোধ করেন, শেষে আবার অতিরিক্ত খেয়ে ফেলেন।
কিন্তু আসল কথা হল, কার্বোহাইড্রেট শরীরের প্রধান জ্বালানি। মস্তিষ্ক, পেশি, এমনকী ব্লাড সেলসও এর উপর নির্ভর করে। কার্বস একেবারে বাদ দেওয়া মানে গাড়ি চালাতে গিয়ে তাতে জ্বালানি না দেওয়া। সমস্যা কার্বস নয়, বরং কোন ধরনের কার্বস, কতটা এবং কখন খাচ্ছেন, সেটাই মূল বিষয়।
কেন দরকার কার্বোহাইড্রেট?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের তথ্যে জানা গেছে, এখনও ভারতীয়রা ক্যালরির ৬০ শতাংশের বেশি কার্বস থেকে পান, যার বড় অংশই পালিশ করা চাল, ময়দা ও চিনি। এখানেই সমস্যার সূত্রপাত।
ভাল কার্বস বনাম খারাপ কার্বস
বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমাতে গেলে ডায়েটের সবচেয়ে সবচেয়ে জরুরি হল ভাল কার্বস আর খারাপ কার্বসের মধ্যে পার্থক্য বোঝা।
ভাল কার্বস (যা খাওয়া উচিত):
এগুলোতে ফাইবার, প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, ফলে ধীরে হজম হয়, পেট ভরা রাখে ও রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি ঘটায় না।
খারাপ কার্বস (যা কমাতে হবে):
এগুলোতে ফাইবার থাকে না, দ্রুত হজম হয়, ফলে এনার্জি কমে যায়, খিদে বাড়ে যার ফলে আখেরে ওজনও বাড়ে।
গবেষণা কী বলছে?
২০১৬ সালে Advances In Nutrition-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, যারা বেশি পরিমাণে হেওল গ্রেইনস খান, তাঁদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় ১৭ শতাংশ কম।
ভাল কার্বস কেন উপকারী?
অন্যদিকে, দিনে তিনবেলা সাদা ভাত আর কম প্রোটিন বা সবজি খাওয়া দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে মেটাবলিক সিন্ড্রোম ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়— Indian Journal Of Medical Research-এ প্রকাশিত গবেষণা তাই বলছে।
কীভাবে কার্ব ডায়েটে যোগ করবেন?
কার্বোহাইড্রেট একেবারেই খারাপ নয়, বরং সঠিক কার্বসই শরীরকে এনার্জি দেয়, হৃদযন্ত্র ও ওজন নিয়ন্ত্রণে রাখে। ডাল-ভাত-রুটি-সবজির ব্যালান্সড প্লেটই আসলে ভারতীয় খাদ্যসংস্কৃতির শক্তি। তাই যখনই কেউ বলবে 'কার্বস বাদ দাও' - তখন বুঝতে হবে, আসল বিষয় কার্বস বাদ নয়, বরং সঠিক কার্বস বেছে নেওয়া।