Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

একটানা বিয়েবাড়ি মানেই ডায়েটের দফারফা! ব্যালেন্স করবেন কীভাবে, বলে দিলেন পুষ্টিবিদ

ডায়েটিশিয়ানের সহজ কথা, মনকে কষ্ট দিয়ে আদতে কোনও লাভ হয় না, বরং পরের দিন কীভাবে ম্যানেজ করা যেতে পারে, সেটার দিকে নজর দেওয়া উচিত (wedding season diet tips)।

একটানা বিয়েবাড়ি মানেই ডায়েটের দফারফা! ব্যালেন্স করবেন কীভাবে, বলে দিলেন পুষ্টিবিদ

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 November 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ি (wedding season) গেলে যতই ভাবি যে মেপে খাব, পছন্দের খাবারটার (wedding season diet tips) হাতছানি অনেক সময়ই উপেক্ষা করা সম্ভব হয় না। যাঁরা ভীষণ ডায়েট কনশাস, তাঁরা ঠিক মনকে বুঝিয়ে নিতে পারেন। কিন্তু যাঁরা আদতেই খাদ্যরসিক? তাঁদের কাছে সেটাই একটা চ্যালেঞ্জ। 'আর একটু' করতে করতে একটু বেশিই খাওয়া হয়ে গেল। এদিকে ডায়েট চলছে, অপরাধবোধ কাজ করে যে এই বুঝি ওজন বেড়ে গেল। কিন্তু মনকে কষ্ট দিয়ে ডায়েট করার পক্ষপাতী একদমই নন ডায়েটিশিয়ান শাশ্বতী পাল সাহা (balanced diet tips)।

বেশি খাওয়া হয়ে গেলে অনেক সময় দেখা যায় পরের দিনটা একটু ব্লোটেড (bloated) লাগে, পেটভার বোধ হয় বা অ্যাসিডিটি (acidity problems) হতে পারে। ডায়েটিশিয়ানের মতে, 'ছোটখাট কিছু বদল বা জিনিস যোগ করতে পারলে খুব বেশি কিছু ভাবনার নেই।'

শাশ্বতী জানান, 'অনেকে এসে বলেন আগের দিন বেশি খাওয়া হয়ে গেছে, ওজনটা মেপে দেখলাম খানিকটা বেড়েছে। কিন্তু তাতেও চিন্তা করার কোনও কারণ নেই। এটা কিছুটা ওয়াটার রিটেনশনের জন্য হয়।'

বেশি খাওয়া হয়ে গেলে ঠিক কী হয়, বুঝিয়ে বললেন পুষ্টিবিদ

তাঁর কথায়, 'সেদিন বেশি পরিমাণে যে খাবারটা খাওয়া হয়ে গেছে, সাধারণত রোজ অত তেল বা নুনজাতীয় খাবার তো আমরা খাই না। তখনই সেটার রিঅ্যাকশনে শরীরে ওয়াটার রিটেনশন হয়। ফলে ওজন বেড়ে গেছে মনে হতে পারে, ব্লোটেড লাগে। কিন্তু সেটাও খুব সহজেই ঠিক করা যেতে পারে।'

অভিজ্ঞ পুষ্টিবিদের সহজ সমাধান, 'পরের দিনের ডায়েট হবে একদম হালকা কিছু। শরীর, পেটকে একটু বিশ্রাম দিতে হবে।'

বিয়েবাড়ির পরের দিনের আদর্শ ডায়েট কেমন হবে (balanced diet tips)?

শাশ্বতীর টিপস, 'প্রচুর জল খাওয়া আর ঘুম যেন পর্যাপ্ত হয় সেদিকে নজর দিতে হবে। ডায়েটে থাকবে প্রচুর শাকসবজি, আর রান্না হবে একদম অল্প তেলে।'

তিনি যোগ করেন, 'সকালে হয়তো একটু ফল খেলাম, ফ্রুট স্যালাড খেতে পারি। সঙ্গে একটা ডিম, ব্রাউন ব্রেড থাকল। ব্রেকফাস্টে প্রোটিন, কার্বোহাইড্রেট সবই রইল। মাঝে অল্প একটু ফল খেলাম। লাঞ্চে অল্প একটু ভাত বা ডালিয়া চলতে পারে। ডিনার হবে হালকা, স্যুপ খেতে পারি। একটা দিন এইটুকু করাই যেতে পারে। তাহলেই পুরোটা ব্যালেন্স হয়ে যাবে।'

তবে শুধু ডায়েট নয়, আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যোগ করেন শাশ্বতী, 'এক্সারসাইজ করা দরকার। আট থেকে দশ হাজার স্টেপস যদি হাঁটা যায়, তাহলে ওখানেই অনেকটা কাজ হয়ে যায়।'

ডায়েটিশিয়ানের সহজ কথা, মনকে কষ্ট দিয়ে আদতে কোনও লাভ হয় না, বরং পরের দিন কীভাবে ম্যানেজ করা যেতে পারে, সেটার দিকে নজর দেওয়া উচিত।


```