পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। এর প্রধান কারণ ধূমপান, গুটখা খাওয়া ও অতিরিক্ত মদ্যপান। চিকিৎসকরা বলছেন, মদ ও তামাক একসঙ্গে সেবন করলে ক্যানসারের ঝুঁকি আরও বেড়ে যায়।

ফাইল চিত্র
শেষ আপডেট: 7 September 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: দেশে ক্যানসারের (Cancer) সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা বলছে, মহিলাদের মধ্যে ক্যানসারের আক্রান্তের হার পুরুষদের তুলনায় বেশি হলেও, মৃত্যুর হার তাদের কম। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে দেশজুড়ে সাত লক্ষেরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত (Diagnosed with Cancer) হয়েছেন, যার মধ্যে প্রায় দুই লক্ষ ছয় হাজার জনের মৃত্যু হয়েছে।
এই সমীক্ষার জন্য দেশের ৪৩টি ক্যানসার রেজিস্ট্রি ও বিভিন্ন বড় হাসপাতালের তথ্য ব্যবহার করা হয়েছে। দেখা গিয়েছে, মহিলাদের মধ্যে স্তন ক্যানসার ও জরায়ুর ক্যানসার সবচেয়ে বেশি দেখা যায় (Women Diagnosed with Cancer)। তবে সময়মতো পরীক্ষা ও চিকিৎসা শুরু করলে এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা অনেক বেশি।
পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখের ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। এর প্রধান কারণ ধূমপান, গুটখা খাওয়া ও অতিরিক্ত মদ্যপান। চিকিৎসকরা বলছেন, মদ ও তামাক একসঙ্গে সেবন করলে ক্যানসারের ঝুঁকি আরও বেড়ে যায়।
দেশের বিভিন্ন অঞ্চলে ক্যানসারের ধরনও আলাদা। যেমন, হায়দরাবাদে স্তন ক্যানসার বেশি, আইজ়লে জরায়ুর ক্যানসার বেশি, শ্রীনগরে পুরুষদের মধ্যে ফুসফুস ক্যানসার বেশি দেখা যায়। মুখের ক্যানসার সবচেয়ে বেশি হচ্ছে আমদাবাদে, আর মহিলাদের মধ্যে পূর্ব খাসি পাহাড় এলাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, সচেতন জীবনযাপন, ধূমপান-মদ্যপান কমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি, জাতীয় ও রাজ্য পর্যায়ে সঠিক পরিকল্পনা এই রোগ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে।