Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পেটের যেকোনও ব্যথা হালকা ভাবে নিচ্ছেন? মহিলাদের জন্য বিপদের ৫ লক্ষণ, সতর্ক করলেন চিকিৎসক

অনেকেই পারিবারিক দায়িত্ব বা পিরিয়ডজনিত বিভ্রান্তির কারণে ব্যথাকে উপেক্ষা করেন এবং ঘরোয়া চিকিৎসা বা ব্যথার ওষুধ ব্যবহার করেন। কিন্তু এটি সমাধান নয়।

পেটের যেকোনও ব্যথা হালকা ভাবে নিচ্ছেন? মহিলাদের জন্য বিপদের ৫ লক্ষণ, সতর্ক করলেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 September 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: পেটে ব্যথা মহিলাদের জীবনে যেন অস্বাভাবিক কোনও ব্যাপার নয়। বেশিরভাগ সময়ই তাঁরা এটিকে গুরুত্ব দেন না - এটিকে হালকা ভাবে নেন, কিংবা সাধারণ সমস্যা যেমন পিরিয়ডের ব্যথা বা হজমজনিত অস্বস্তি ভেবে এড়িয়ে যান। অথচ, বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস বিপজ্জনক।

ডাঃ পঙ্কজ শর্মা, ফর্টিস হাসপাতাল (শালিমার বাগ) ও শাল্য ক্লিনিক (রোহিণী, দিল্লি)-এর ব্যারিয়াট্রিক, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের ডিরেক্টর জানিয়েছেন, মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ অভিযোগগুলির একটি হল পেটের ব্যথা। কিন্তু তাঁরা সচরাচর এ ব্যথাকে পাত্তা দেন না। এর ফলেই চিকিৎসা দেরিতে হয়, আর রোগ ধরা পড়ে অ্যাডভান্সড স্টেজে বা জটিল পর্যায়ে।

ডাঃ শর্মা নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, তিনি বহু মহিলাকে দেখেছেন যারা মাসের পর মাস পিত্তথলির পাথরের (গলস্টোন) ব্যথা সহ্য করেছেন, ধরে নিয়েছেন সেটা অ্যাসিডিটি বা বদহজম। কিন্তু যখন চিকিৎসকের কাছে এসেছেন, তখন হয়তো একমাত্র উপায় ছিল অস্ত্রোপচার।

তিনি সতর্ক করে বলেন, “পেটে ব্যথা কোনওভাবেই উপেক্ষা করা উচিত নয়, সেটা হালকা, তীব্র বা বারবারই হোক না কেন। দ্রুত রোগ নির্ণয় চিকিৎসাকে সহজ ও সফল করে তোলে।”

সচেতনতার অভাবই বড় বিপদ

ডাঃ শর্মা মনে করিয়ে দেন, প্রথমেই সচেতনতা তৈরি করতে হবে যে মহিলাদের পেটে ব্যথা মানেই তা সাধারণ অস্বস্তি নয়। এর পেছনে থাকতে পারে গভীর কোনও স্বাস্থ্যঝুঁকি।

পেটের ব্যথার পেছনে লুকিয়ে থাকা ৫ সাধারণ কিন্তু বিপজ্জনক সমস্যা

গলস্টোন (Gallstones):
হরমোনজনিত প্রভাব, ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া ও খাদ্যাভ্যাসের কারণে মহিলাদের মধ্যে গলস্টোন বেশি দেখা যায়। এতে ডান দিকের উপরের পেটে তীব্র ব্যথা হয়, বিশেষত তেল-চর্বিযুক্ত খাবারের পর।

অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis):
অ্যাপেন্ডিসাইটিস অনেক সময় পিরিয়ডের ব্যথা বা সাধারণ পেটব্যথার মতো মনে হয়। এর ফলে দেরিতে ধরা পড়ে। ফেটে গেলে এটি জীবনহানিকর জরুরি অবস্থা তৈরি করে।

এন্ডোমেট্রিওসিস (Endometriosis):
এটি স্ত্রীরোগজনিত হলেও অনেক সময় তীব্র তলপেটের ব্যথা তৈরি করে এবং প্রায়ই হজমজনিত সমস্যার সঙ্গে গুলিয়ে যায়। রোগ নির্ণয় ও প্রয়োজনে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

ওভারিতে সিস্ট (Ovarian cysts):
পেলভিক অঞ্চলে ফোলা বা হালকা ব্যথাকে অনেক মহিলা পিরিয়ডজনিত ধরে নেন। কিন্তু বড় সিস্ট ঘুরে যেতে পারে (ovarian torsion), এই ক্ষেত্রে জরুরিভিত্তিতে অস্ত্রোপচার ছাড়া উপায় থাকে না।

হার্নিয়া (Hernias):
পেট বা কুঁচকির ফোলাভাব অনেক সময় ওজন বাড়া ভেবে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা না করলে অন্ত্রের জরুরি পরিস্থিতি বা strangulation হতে পারে, যা নিয়ন্ত্রণে আনতে অস্ত্রোপচার করতেই হয়।

কখন ডাক্তার দেখাবেন?

  • ব্যথা বিশ্রামে কমছে না।
  • ব্যথার সঙ্গে বমি, জ্বর বা পেটফাঁপা আছে।
  • হজম বা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন হচ্ছে।
  • খাওয়ার পর ব্যথা বাড়ছে।
  • ব্যথা এতটাই প্রবল যে দৈনন্দিন কাজকর্মে বাধা দিচ্ছে।

গুরুত্বপূর্ণ পরামর্শ

ডাঃ শর্মা বলেন, “যদি পেটব্যথা অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে পেইনকিলার খেয়ে বা এটিকে ‘স্বাভাবিক’ ভেবে এড়িয়ে যাবেন না। একটি সাধারণ আলট্রাসাউন্ড বা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি আপনাকে গুরুতর জটিলতা থেকে রক্ষা করতে পারে।”

অনেক মহিলা পারিবারিক দায়িত্ব বা পিরিয়ডজনিত বিভ্রান্তির কারণে ব্যথাকে উপেক্ষা করেন এবং ঘরোয়া চিকিৎসা বা ব্যথার ওষুধ ব্যবহার করেন। কিন্তু এটি সমাধান নয়। সময়মতো সঠিক রোগনির্ণয়ই জটিলতা এড়াতে পারে। বর্তমানে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ন্যূনতম ক্ষত ও দ্রুত সেরে ওঠার সুবিধা পাওয়া যায়।


```