ফাইবার হজম ও শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত খেলে হতে পারে কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা খনিজ শোষণে সমস্যা। মেদান্তার বিশেষজ্ঞ জানালেন, কীভাবে ধীরে ধীরে ও সঠিক পরিমাণে ফাইবার খাওয়া উচিত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 1 September 2025 14:20
দ্য ওয়াল ব্যুরো: সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হচ্ছে স্বাস্থ্যকর হজমশক্তি। আর সেই হজমশক্তি ভাল রাখতে বারবার উঠে আসে একটাই নাম- ফাইবার বা আঁশ। ডাল, শাকসবজি, ফল, মিলেটে ফাইবার থাকে। এটি হজমের জন্য যেমন উপকারী, তেমনই রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্তে শর্করার নিয়ন্ত্রণ, নানাভাবেই কাজ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত ফাইবার খেলে কি সমস্যা হয়?
মেদান্ত হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজির ভাইস চেয়ারম্যান ডাঃ অমরেন্দ্র সিং পুরি জানিয়েছেন, ফাইবার নিঃসন্দেহে শরীরের জন্য উপকারী। এটি মলত্যাগ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ স্থিতিশীল রাখে, এমনকি হৃদরোগের ঝুঁকিও কমায়। তবে অন্য সব কিছুর মতো এখানেও মধ্যপন্থা জরুরি। কারণ হঠাৎ করে ফাইবার বেশি খেলেই শরীর সেটি মানিয়ে নিতে পারে না।
অতিরিক্ত ফাইবারের সমস্যা
ডাঃ পুরির মতে, প্রতিদিন ৪০-৪৫ গ্রাম ফাইবার খাওয়ার বেশি হলে এবং যথেষ্ট জল না খেলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে—
কীভাবে ফাইবার খাওয়া উচিত?
ডাঃ পুরির কথায়, 'ফাইবার আমাদের শরীরের জন্য আশীর্বাদ, তবে সেটা ঠিক পরিমাণে থাকলেই কাজ দেবে। বেশি মানেই ভাল, এমন নয়। নিজের শরীরের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে খাবার ধরন পরিবর্তন করুন। সাপ্লিমেন্টের বদলে ঘরোয়া খাবারেই মিলবে সেরা ফল।'