Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

২ টাকার কফি মানেই বিষ, হচ্ছে ক্যানসার! আদৌ সত্য? যা বললেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়

২ টাকার কফি খেলে কি সত্যিই ক্যানসারের ঝুঁকি বাড়ে? সোশ্যাল মিডিয়ার ভাইরাল দাবির সত্যতা খতিয়ে দেখলেন চিকিৎসক। জানালেন, ভয় পাওয়ার আদৌ কোনও কারণ আছে কি না।

২ টাকার কফি মানেই বিষ, হচ্ছে ক্যানসার! আদৌ সত্য? যা বললেন ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়

নারায়ণ বন্দ্যোপাধ্যায় (ছবি- ফেসবুক) গ্রাফিক্স- শুভ্র শর্ভিন (দ্য ওয়াল)

শেষ আপডেট: 7 January 2026 12:11

গার্গী দাস
 

২ টাকার কফি নিয়ে হঠাৎ করে হইচই। এটা বেশি খেলে নাকি ক্যানসার হতে পারে অজান্তেই। এই ধরনের কফি আসলে বিপদ ডেকে আনছে তরুণ প্রজন্মের জীবনে!

সম্প্রতি দুই ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর এই নিয়ে ভিডিও বানান। ইনস্ট্যান্ট কফি বিশেষ করে ২ টাকার পাউচ দিয়ে পিপাসা মেটানোর খারাপ দিক তুলে ধরেন। তার পরই বিষয়টি চর্চায় আসে। কেউ বলছেন, এতে 'অ্যাক্রেল্যামাইড' নামের একটি উপাদান প্রচুর পরিমাণে থাকে। তাই এর থেকে শরীরে একাধিক সমস্যা হতে পারে। সম্ভাবনা রয়েছে ক্যানসার হওয়ারও।

তাঁদের একজনের যুক্তি ২ টাকার কফির পাউচ খারাপ হয়ে যাওয়া কফি বিন দিয়ে তৈরি হয়। কোনও সংস্থার নাম না করে সরাসরি এই পাউচের খারাপ দিক তুলে ধরা হয় ভিডিওতে। এই সব কফি বিনস প্রচুর তাপমাত্রায় প্রসেস হওয়ার ফলে নাকি আরও অ্যাক্রেল্যামাইড তৈরি হয়। যা রোজ সেবনে মারণ রোগ অনিবার্য!

যুক্তি হিসেবে বলা হয়, এই অ্যাক্রেলেমাইড গ্রুপ ২ ক্লাইসিফায়েড কার্সিনোজেন, যা ক্যানসারের পাশাপাশি নার্ভ দুর্বল করে বিরাট ক্ষতি করতে পারে। অল্প বয়সের লোকজন যদিও বা বিষয়টির সঙ্গে লড়ে নিতে পারেন, বেশি বয়সের লোকজন পারেন না।

এখন প্রশ্ন একটাই, রিল বা সোশ্যাল মিডিয়ায় দাবি করা ভিডিওর তথ্য আদৌ কতোটা সঠিক বা আদৌ কতোটা যুক্তিযুক্ত।

এনিয়ে গবেষণা বলছে, কফি খাওয়ার অভ্যাসের সঙ্গে বয়সজনিত চোখের রোগ বা এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন (Age-related Macular Degeneration বা AMD)-এর যোগসূত্র রয়েছে। এই রোগটি বয়স্কদের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম বড় কারণ। সেই গবেষণাতেই উঠে এসেছে ইনস্ট্যান্ট কফি (Instant coffee) নিয়ে চমকপ্রদ তথ্য। এই ধরনের কফি খেলে নাকি ‘ড্রাই এএমডি’র (Dry AMD) ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে।

ক্লিভল্যান্ড ক্লিনিক (Cleveland Clinic)-এর তথ্য অনুযায়ী, এএমডি মূলত চোখের কেন্দ্রীয় দৃষ্টিশক্তিকে ক্ষতিগ্রস্ত করে। ফলে সামনে থাকা জিনিস স্পষ্ট দেখা কঠিন হয়ে যায়। এই রোগের দু’টি ধরন রয়েছে, ‘ওয়েট এএমডি’ (Wet AMD), যা রক্তনালির লিকেজের কারণে হয় এবং ‘ড্রাই এএমডি’ (Dry AMD), যা চোখে প্রোটিন জমার ফলে দেখা দেয়। অতিরিক্ত ওজন, ধূমপান, উচ্চ রক্তচাপ এবং পারিবারিক ইতিহাস এই রোগের ঝুঁকি বাড়ায়।

যাঁরা প্রতিদিন ইনস্ট্যান্ট কফির উপর নির্ভরশীল, তাঁদের জন্য বিষয়টা কিছুটা অস্বস্তিকর হতেই পারে। সকালে তাড়াতাড়ি এক কাপ কফির সুবিধার সঙ্গে তুলনা চলে না। তবে গবেষকদের মতে, যাঁদের পরিবারে এএমডি-র ইতিহাস রয়েছে বা যাঁদের অন্য ঝুঁকির কারণ আছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফির পরিমাণ কমানো চোখের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য ভাল হতে পারে।

গবেষকদের একাংশের অনুমান, বিভিন্ন ধরনের কফি এএমডি-র উপর আলাদা প্রভাব ফেলে মূলত প্রসেসিং (Processing), অ্যাডিটিভস (Additives) এবং অন্যান্য উপাদানের কারণে। ইনস্ট্যান্ট কফি তৈরির সময় কিছু ক্ষতিকর যৌগ তৈরি হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য সেই অ্যাক্রেল্যামাইড (Acrylamide) এবং অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস (Advanced Glycation End Products বা AGEs)। এই উপাদানগুলি চোখের রেটিনার কোষে অক্সিডেটিভ স্ট্রেস (Oxidative stress) এবং ইনফ্ল্যামেশন (Inflammation) বাড়াতে পারে, সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারে দৃষ্টিশক্তি।

দ্য ওয়ালের তরফে বিষয়টি বোঝার ও সত্যতা যাচাইয়ের জন্য যোগাযোগ করা হয়েছিল ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি মূলত ২ টাকার কফি নিয়ে কথা বলেন। প্রথমেই পাউচের কফি খাওয়ায় ক্যানসার বা এই ধরনের স্বাস্থ্যঝুঁকির কথা নাকচ করে দেন।

চিকিৎসকের দাবি, '২ টাকার ছোট পাউচের কফি আমরা প্রায়ই খাই। প্রচুর ব্যবহার হয়। এই নিয়ে অনেক জায়গায় অনেক কন্ট্রোভার্সিয়াল মতামত আছে। কিন্তু সত্যি যদি দেখা যায়, ২ টাকার পাউচে আমরা ক্যাফেইন কতোটা পাই। ক্যাফেইন পাই ৪৬ মিলিগ্রাম মতো। আর বাকি যা পাই মানে প্রেস্টিসাইসড বা ব্যাকটেরিয়া, সাধারণ বড় প্যাকেট বা বোতলের মতোই। আলাদা করে ২ টাকার ছোট পাউচের কফিতে খারাপ কিছু নেই।'

তাহলে কীসের ভিত্তিতে এই ভিডিও বা তথ্য ছড়িয়ে দেওয়া? ঠিক কী হতে পারে ২ টাকার পাউচের কফি খেলে!

চিকিৎসক জানান, যদি ওই কফির পাউচ ঠিক করে স্টোর না করা হয় তাহলে ক্ষতি হতে পারে। পাউচও তো ভাল করে রাখতে হয়, যদি না রাখা হয় তাহলে বড় প্যাকেট বা বোতলের কফির ক্ষেত্রে যা ক্ষতি হবে, ২ টাকার পাউচের কফিতেও তাই। তাই তিনি অভয় দেন, কফির পাউচ নিশ্চিন্তে খেতে পারেন, এনিয়ে ট্রাস্টেড রিপোর্ট আছে।

শুধু মনে করিয়ে দেন, বেশি জলে গুলবেন না তাহলে স্বাদ পাওয়া যাবে না কারণ এতে ক্যাফেইনের মাত্রা খুবই কম থাকে।  

যেকোনও ধরনের ইনস্ট্যান্ট কফির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিকিৎসক বিস্তারিত কিছু জানাননি।


```