Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Hepatitis B Vaccine: সব নবজাতকের টিকা বাধ্যতামূলক নয়, বড় ঘোষণা আমেরিকায়! ভারতের ছবিটা কীরকম?

মার্কিন CDC–র উপদেষ্টা কমিটি বলল, সব শিশুর জন্মের দিন হেপাটাইটিস বি টিকা প্রয়োজন নয়। উচ্চ-ঝুঁকির শিশুদের ক্ষেত্রেই জন্ম-ডোজ বাধ্যতামূলক—বাকি ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন অভিভাবক ও চিকিৎসক।

Hepatitis B Vaccine: সব নবজাতকের টিকা বাধ্যতামূলক নয়, বড় ঘোষণা আমেরিকায়! ভারতের ছবিটা কীরকম?

নবজাতকের হেপাটাইটিস বি টিকা জরুরি কি?

তিয়াষ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 6 December 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের টিকাকরণ নীতি নিয়ে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল ফেডারেল ভ্যাকসিন অ্যাডভাইজরি কমিটি। এতদিন পর্যন্ত নবজাতকের জন্মের দিনই হেপাটাইটিস বি-র প্রথম ডোজ দেওয়ার সুপারিশ ছিল বাধ্যতামূলক ভাবে। এ বার সেই দীর্ঘদিনের প্রোটোকল থেকে সরে এসে বলল—সব শিশুকে জন্মের দিন টিকা দেওয়ার প্রয়োজন নেই।

শুক্রবার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) অধীন অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস (ACIP) জানায়, শুধুমাত্র সেই শিশুদের জন্মের সঙ্গে সঙ্গে টিকা দেওয়া উচিত, যাদের মায়ের হেপাটাইটিস বি–র রিপোর্ট পজিটিভ এসেছে, অথবা যেসব ক্ষেত্রে গর্ভবতী মায়ের পরীক্ষা হয়নি। বাকিদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন অভিভাবক ও তাঁদের চিকিৎসক।

ভারতের ছবি একেবারে আলাদা

আমেরিকার এই ঘোষণার পরে প্রশ্ন উঠেছে, এদেশেও কি এই টিকা নিয়ে কোনও বদল আসবে? চিকিৎসকরা জানাচ্ছেন, ভারতে জন্মের পরেই হেপাটাইটিস বি টিকা দেওয়ার সিদ্ধান্তটি একেবারে বৈজ্ঞানিক ও জনস্বাস্থ্য–নির্ভর। এ দেশে হেপাটাইটিস বি সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি, এবং অনেক ক্ষেত্রেই গর্ভবতী মায়ের সংক্রমণ আগে থেকে ধরা পড়ে না। 

এর ফলে জন্মের সময় শিশুর দেহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে, কারণ শারীরিক প্রতিরোধ ক্ষমতা তখনও পুরোপুরি তৈরি হয়নি। যদি ভাইরাস সেই সময়ে দেহে ঢুকে যায়, তা দীর্ঘদিনে ক্রনিক লিভার রোগ বা সিরোসিসে রূপ নিতে পারে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা–সহ আন্তর্জাতিক টিকাকরণ নির্দেশিকার ভিত্তিতে ভারত সরকার জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই হেপাটাইটিস বি–র প্রথম ডোজ দেওয়ার নিয়ম চালু রেখেছে। 

বর্তমানে এই নীতিতে কোনও বদলের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। কারণ ভারতীয় জনস্বাস্থ্যের বাস্তবতায় জন্ম–ডোজই শিশুদের সবচেয়ে বড় সুরক্ষা-কবচ হিসেবে কাজ করে।

সব শিশুর জন্ম-ডোজ কেন প্রয়োজন নয় আমেরিকায়?

CDC-র এই পরামর্শদাতা দলটি গঠন করা হয়েছে মার্কিন স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রের নেতৃত্বে, যিনি এর আগেও একাধিক টিকা নিয়ে বরাবরই নানা সংশয় প্রকাশ করে এসেছেন।  

ACIP–এর সুপারিশ অনুযায়ী, যদি কোনো পরিবার জন্মের দিনই টিকা না দিতে চায়, তাহলে শিশুর দু'মাস বয়স থেকে হেপাটাইটিস বি টিকা সিরিজ শুরু করা উচিত। এখন CDC-র অ্যাক্টিং ডিরেক্টর জিম ও’নিল এ সুপারিশ গ্রহণ করবেন কিনা, সেটিই পরবর্তী সিদ্ধান্ত।

যদিও কমিটির দাবি, বেশিরভাগ নবজাতকের সংক্রমণের ঝুঁকি অত্যন্ত কম। সেই কারণে জন্ম-ডোজ দেওয়ার পুরনো গবেষণাগুলির নিরাপত্তাজনিত তথ্য 'পর্যাপ্ত নয়' বলে তাঁদের বক্তব্য।

কমিটির সদস্য রেটসেফ লেভি বলেন, 'যেসব শিশুর মায়েরা নেগেটিভ, তাদের জীবনের প্রথম কয়েক বছরে সংক্রমণের ঝুঁকি খুবই কম। তাই অভিভাবকদের উচিত চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ভাবা—এত কম ঝুঁকিতে শিশুকে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি করা ঠিক কিনা।'

একইসঙ্গে তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন, প্রায়ই চিকিৎসক বা নার্সরা অভিভাবকদের সঙ্গে জন্ম-ডোজ নিয়ে পর্যাপ্ত আলোচনা করেন না। নিজেদের মতোই দিয়ে দেন।

'বিপজ্জনক সিদ্ধান্ত', সমালোচনার ঝড়

এ সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। লেভি নিজেই পরে মন্তব্য করেন, ভুল ব্যাখ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য বিভ্রান্তি বাড়াবে এবং শিশুদের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হার বাড়ানোর ঝুঁকি থাকবে।

অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, জন্মের সঙ্গে সঙ্গে টিকা দেওয়ার নীতি বদলে দিলে ঝুঁকি বাড়বে—কারণ যখন টিকা “ঐচ্ছিক” হয়, অনেক পরিবারই তা দেরিতে করায় বা বাদ দেয়।

আমেরিকা আরও অসুস্থ হবে: সেনেটর বিল ক্যাসিডি

হেপাটোলজিস্ট ও রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডি এ সিদ্ধান্তকে সরাসরি “ভুল” বলেছেন। তাঁর কথায়, 'হেপাটাইটিস বি টিকা নিরাপদ ও কার্যকর। এবং এটি কোনও বাধ্যতামূলক নিয়ম নয়, একটি সুপারিশ মাত্র। জন্ম-ডোজ চালু হওয়ার আগে বছরে প্রায় ২০ হাজার নবজাতক সংক্রমিত হতো। এখন তা কমে ২০–রও নীচে। সুপারিশ প্রত্যাহার করলে সংক্রমণ ফের বাড়বে— এতে দেশ আরও অসুস্থ হবে।'

এর ফলে তিনি CDC–র অ্যাক্টিং ডিরেক্টরকে অনুরোধ করেছেন এই সুপারিশ অনুমোদন না করতে। এখন দেখার বিষয়, এই নিয়ে নিজেদের সিদ্ধান্তে কোনও বদল আনে কিনা মার্কিন জনস্বাস্থ্য কমিটি।


```