দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা হাঁটার পর পা ফুলে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তা তেমন গুরুতর কিছুর ইঙ্গিত নয়। কিন্তু সব ফোলাভাব 'নিরীহ' নয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 15 November 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: পায়ের পাতায়, গোড়ালিতে হালকা ফোলাভাব (leg swelling) দেখা দিলেও দৈনন্দিন ব্যস্ততায় অনেকেই তা অবহেলা করেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটাহাঁটির পর পা, গোড়ালি কিংবা পায়ের পাতা ফুলে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তা তেমন গুরুতর কিছুর ইঙ্গিত নয়। কিন্তু সব ফোলাভাবই যে 'নিরীহ' নয় (leg swelling causes and health risk), তা মনে করিয়ে দিলেন ২৫ বছরের অভিজ্ঞতা-সম্পন্ন মার্কিন কার্ডিওভাসকুলার সার্জন জেরেমি লন্ডন।
তাঁর মতে, এমন কিছু উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গেই সতর্ক হওয়া জরুরি (when leg swelling is dangerous)। তাতে আগেভাগেই বড় কোনও সমস্যা এড়ানো সম্ভব।
পা ফুললে তা আসলে কীসে লক্ষণ হতে পারে?
ডাঃ লন্ডন ১৪ নভেম্বর একটি ইনস্টাগ্রাম ভিডিওতে জানান, এই ধরনের ফোলাভাবকে চিকিৎসার পরিভাষায় 'এডিমা' বলা হয়। রক্তনালির ভেতর থেকে অতিরিক্ত তরল বাইরে বেরিয়ে এসে পায়ের টিস্যুতে জমে গেলে এমন সমস্যা দেখা দেয়।
অভিজ্ঞ এই চিকিৎসকের কথায়, “এতে পা ফুলে দেখা যায়, ভারী লাগে, হাঁটাচলায় অসুবিধাও হতে পারে। কারণ অবশ্যই একাধিক - সবটাই ভয় পাওয়ার মতো নয়, তবে কিছু কারণ খুবই গুরুত্বপূর্ণ।”
কখন পা ফুলে যাওয়া বিপদের ইঙ্গিত?
ডাঃ জেরেমির ব্যাখ্যা করে বলেন, কিছু লক্ষণ আছে যা দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত -
শিরা ঠিকমতো কাজ না করলে রক্ত পায়ের দিকে জমাট বাঁধতে শুরু করে। এ অবস্থাকে বলা হয় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি।
এই অঙ্গগুলির কর্মক্ষমতা কমে গেলে রক্তসঞ্চালনে ব্যাঘাত ঘটে। শরীরের নিচের দিকে, বিশেষত পায়ে, তরল জমে ফোলাভাব দেখা দেয়।
হাই ব্লাড প্রেসারের ওষুধ, ব্যথা কমানোর বা হরমোনের কিছু ওষুধও অনেক সময় পা ফোলায়।
শরীরের ড্রেনেজ সিস্টেম, লিম্ফ্যাটিক নেটওয়ার্ক, যদি কোনওভাবে বাধা পায় বা অতিরিক্ত চাপ নিতে না পারে, তখন লিম্ফেডিমা তৈরি হয়। তাতেও পা ফুলে যায়।
এইসব ক্ষেত্রে কী করা উচিত?
ডাঃ জেরেমির পরামর্শ - পায়ের ফোলা কমাতে মুভমেন্টই সবচেয়ে বড় ওষুধ।
কখন আর দেরি করা উচিত নয়?
ডাক্তারের কড়া সতর্কবার্তা -
অপেক্ষা না করে তৎক্ষণাৎ জরুরি চিকিৎসা প্রয়োজন। কারণ এগুলো রক্ত জমাট বাঁধার (blood clot) লক্ষণ হতে পারে।
ডাঃ জেরেমির কথায়, “বেশিরভাগ সময়ে পা ফুলে ওঠা বিপজ্জনক নয়। কিন্তু শরীর যে বার্তা দিচ্ছে, তা উপেক্ষা করবেন না। শরীরের লক্ষণ বুঝুন, আগেই ব্যবস্থা নিন, তাহলেই বড় বিপদ এড়ানো সম্ভব।”