Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দিনে ২০ মিনিট সময় দিলেই হৃদরোগের ঝুঁকি কমবে ৫০%! সহজ এই অভ্যাসের ব্যাখ্যা দিলেন চিকিৎসক

গবেষণা বলছে, শরীর নয় শুধু, মনেরও উপকার করে এই সহজ অভ্যাস। জীবনযাপনের মান উন্নত করে এবং দীর্ঘদিন সুস্থ জীবনের সম্ভাবনা বাড়ায়।

দিনে ২০ মিনিট সময় দিলেই হৃদরোগের ঝুঁকি কমবে ৫০%! সহজ এই অভ্যাসের ব্যাখ্যা দিলেন চিকিৎসক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 July 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: ‘দীর্ঘজীবন পেতে সবসময় জিমে ছুটতে হবে না। হাঁটলেই চলবে,’ বার্তা দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভোজরাজ। সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি জানান, প্রতিদিন মাত্র ২০ মিনিট হাঁটলে হৃদরোগের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

নিয়মিত হাঁটার বিজ্ঞানসম্মত কারণও দিলেন ডা. ভোজরাজ। তিনি লেখেন, "আয়ু বাড়াতে সবসময় কোনও জটিল বায়োহ্যাকিংয়ের দরকার নেই। প্রতিদিনের একটি সাধারণ অভ্যাস গড়ে তুলুন – হাঁটা। সেটাই জীবনদায়ী হয়ে উঠতে পারে।"

চিকিৎসক ২০২৩ সালে প্রকাশিত একটি মেটা-অ্যানালিসিস গবেষণার কথা উল্লেখ করে জানান, প্রতিদিন ২০-৩০ মিনিট হাঁটলেই হৃদরোগের ঝুঁকি ৪৯% পর্যন্ত কমে যেতে পারে।

এই অভ্যাস কীভাবে কাজ করে? তিনি এর ৩টি কারণ উল্লেখ করেছেন:

১) রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
২) রক্ত সঞ্চালন ও হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বাড়ায়
৩) কর্টিসল কমিয়ে মুড ভাল করে, মানসিক চাপ কমায়

হাঁটাহাঁটি বনাম জিম: কী বলছেন ডাক্তার?

ডা. ভোজরাজ স্পষ্ট করে বলেন, “এই অভ্যাস HIIT (হাই-ইনটেনসিটি ওয়ার্কআউট) বা ঘণ্টার পর ঘণ্টা দৌড়ঝাঁপ নয়, এটা শুধুই নিয়মিত চলাফেরা। দীর্ঘজীবন পেতে হলে জিমে ঢুঁ মারতেই হবে - এই ধারণা ভুল। হাঁটাচলা দিয়েই শুরু করুন।”

গবেষণায় আরও কী উঠে এল?

২০২৩ সালের গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা দ্রুত গতিতে হাঁটেন, তাঁদের মধ্যে স্মৃতিভ্রংশ বা 'কগনিটিভ ডিক্লাইন'-এর ঝুঁকি ৬৪ শতাংশ কম। অন্যদিকে, যাঁদের হাঁটার গতি কম, তাঁদের মধ্যে বিষণ্ণতা, উদ্বেগ ও মানসিক দক্ষতা কমতে থাকার প্রবণতা অনেক বেশি।

এই গবেষণা বলছে, শরীর নয় শুধু, মনেরও উপকার করে হাঁটাহাঁটি। পাশাপাশি জীবনযাপনের মান উন্নত করে এবং দীর্ঘদিন সুস্থ জীবনের সম্ভাবনা বাড়ায়।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```