Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শীতে খাই খাই? পেট ভাল রাখতে এই সব পানীয় ডায়েটে অ্যাড করা চাই

শীতে বাড়ে খিদে আর ভারী খাবারের প্রবণতা। পেট ভাল রাখতে ও হজম শক্তি বাড়াতে ডায়েটে যোগ করুন কয়েকটি পানীয়। 

শীতে খাই খাই? পেট ভাল রাখতে এই সব পানীয় ডায়েটে অ্যাড করা চাই

হলুদ দুধ

গার্গী দাস

শেষ আপডেট: 28 November 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই খিদে বেড়ে যায়। গরম চা, কফি, পরোটা, বিরিয়ানির মাধ্যমে শরীর ঢোকে বাড়তি ক্যালোরি। আর এই অভ্যাসগুলো ওজনের (weight gain) সমস্যা ডেকে আনে। পুষ্টিবিদদের মতে, দৈনন্দিন রুটিনে কিছু দেশি গরম পানীয় (warm drinks) যোগ করতে পারলে শরীরের মেটাবলিজম (metabolism) ও ডাইজেশন (digestion), দুটোই ঠিকঠাক চলে, ওজনও নিয়ন্ত্রণে থাকতে পারে।

পুষ্টিবিদ শ্বেতা শাহ জানিয়েছেন, ভারতীয় মশলা যেমন জোয়ান (ajwain), জিরে (jeera), হলুদের (turmeric) থার্মোজেনিক (thermogenic) গুণ শরীরে উষ্ণতা তৈরি করে, ডাইজেশন ঠিক রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

নীচে রইল পাঁচটি এমন পানীয়ের কথা, যা শীতের রোজকার রুটিনে রাখলে উপকার মিলবে।

১. জোয়ান-জিরে জল (Ajwain-Jeera Water)

ভারী খাবার খাওয়ার পর পেটে চাপ বাড়ে। জোয়ান ও জিরে পেটে তৈরি গ্যাস কমাতে, অ্যাসিডিটি কমাতে, খাবার হজম করতে সাহায্য করে। কখন খাবেন? খাবারের পরে অবশ্যই। এক চামচ করে জোয়ান ও জিরে গরম জলে ফোটান, সামান্য কমে এলে নামিয়ে নিন।

২. হলুদ দুধ (Turmeric Milk)

রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গরম হলুদ দুধ শরীরকে শান্ত করে, ইমিউনিটি (immunity) বাড়ায়। তাতে গোলমরিচ (black pepper) মেশালে হজম ও মেটাবলিজম আরও ভাল হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে খান।

৩. আদা চা (Ginger Tea)

দিনভর অলস লাগলে বা কোনও কারণ ছাড়াই স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা করলে আদা চা কাজে দেয়। এটি শরীর গরম রাখে, ফ্যাট বার্নিং (fat burning)-এ সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়। জলে আদা ফোটান, কয়েক মিনিট রেখে দিন, ঠান্ডা হলে খেয়ে নিন।

৪. মৌরি চা (Saunf Tea)

শীতে শরীর জল বেশি ধরে থাকে (water retention)। মৌরি চা পেট হালকা করে, গ্যাস কমায়, খাবার হজমে সাহায্য করে। এর স্বাভাবিক মিষ্টত্ব আবার চিনি খাওয়ার ইচ্ছে কমায়। হালকা থেঁতো করা মৌরি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তার পর ঠান্ডা হয়ে গেলে খেয়ে নিন।

৫. দারচিনি-হানি ড্রিঙ্ক (Cinnamon-Honey Water)

যাঁদের আকস্মিক মিষ্টি খাওয়ার ইচ্ছে বা হঠাৎ খুব খিদে পায়, তাঁদের জন্য দারচিনির জল উপকারী। এটি ব্লাড সুগার (blood sugar) নিয়ন্ত্রণে রাখে, খিদেও কমে। গরম জলে দারচিনি মিশিয়ে সামান্য মধু অ্যাড করুন।

দিনের রুটিনে কীভাবে রাখবেন?

সকালে দারচিনি-হানি বা আদা চা খেতে পারেন। খাবার পরে জোয়ান-জিরে জল বা মৌরি চা এবং রাতে হলুদ দুধ।

এভাবে ডায়েট সেট করলে, পেট হালকা থাকবে, অস্বস্তি বা জ্বালাভাবও হবে না।

তবে, এই পানীয় সবাই খেতে পারেন এমন নয়। কাদের সাবধানে খাওয়া উচিত?

  • অ্যাসিডিটি প্রবল হলে জোয়ান বা আদা কম খেতে হবে
  • ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি
  • গর্ভবতী মহিলাদের দারচিনি-মৌরি সীমিত পরিমাণ খেতে হবে
  • ল্যাকটোজ ইনটলারেন্ট হলে হলুদ দুধে প্লান্ট-বেসড মিল্ক ব্যবহার করতে হবে।

শীত মানেই বিয়ে বাড়ি, খাওয়া দাওয়া, জাঙ্কে মন। কিন্তু সেসবের মধ্যেই শরীরও যাতে ঠিক থাকে, তার জন্য এই পানীয়গুলোকে রুটিনে অ্যাড করুন।


```